নেশনস লিগ ২০২০ : স্পেনের বিরুদ্ধে ৬ গোলের মালা পরে লজ্জাজনক অধ্যায় রচনা জার্মানির
নেশনস লিগ ২০২০ : স্পেনের বিরুদ্ধে ৬ গোলের মালা পরে লজ্জাজনক অধ্যায় রচনা জার্মানির
স্পেনের বিরুদ্ধে ৬ গোলের মালা পরে লজ্জাজনক অধ্যায় রচনা করল জার্মানি। ৯০ বছরের মধ্যে এমন হারের মুখোমুখি হয়নি চার বারের বিশ্বকাপজয়ীরা। এই হারে জার্মান কোচ জোয়াকিম লো এতটাই হতাশ হয়েছেন যে একে 'বিপর্যয়মূলক দিন' হিসেবে আখ্যা দিতে তিনি দ্বিরোক্তি করেননি। জার্মানি দলের সঙ্গে জুড়ে থাকা ১৪ বছরের কোচিং কেরিয়ারে এমন দিনের সাক্ষী তাঁকে হতে হয়নি বলেও জানিয়েছেন লো।

জার্মানির হার
উয়েফা নেশনস কাপের গ্রুপ ডি-র ম্যাচে স্পেনের বিরুদ্ধে ৬-০ গোলের হার হজম করতে হয়েছে জার্মানিকে। জয়ী দলের হয়ে ১৭ মিনিটে প্রথম গোল দেন আলভারো মোরাতা। ৩৩, ৫৫ এবং ৭১ মিনিটে গোল দেন ফেরান টোরেস। ৩৮ মিনিটে স্পেনের হয়ে গোল দেন রডরি। ৮৯ মিনিটে ষষ্ঠ গোল দিয়ে জার্মানির কফিনে শেষ পেরেক পুঁতে দেন মিকেল ওয়ারজাবাল।

সেমিফাইনালে বেলজিয়াম বনাম ফ্রান্স
সুইডেনকে ৪-২ গোলে হারানো ফ্রান্স ইতিমধ্যেই উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তাদের বিরুদ্ধে মোকাবিলায় নাববে বেলজিয়াম। রোমেলু লুকাকুর দুই, কেভিন ডে ব্রুইন ও তিলেমানসের এক গোলের সৌজন্যে ডেনমার্কের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে টিনটিনের দেশ।

মুখোমুখি ইতালি ও স্পেন
বসনিয়া অ্যান্ড হারজেগোভিনার বিরুদ্ধে ২-০ গোলের দাপুটে জয় পেয়েছে ইতালি। উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে আজুরিরা। জার্মানিকে ৬-০ গোলে হারানো স্পেনের বিরুদ্ধে শেষ চারে আমনা-সামনা হবে ইতালির।

সেমিফাইনাল কবে
উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্যায় শেষ হয়ে গিয়েছে। আগামী বছরের অক্টোবরে প্রতিযোগিতার শেষ চারের মোকাবিলা হবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications