Narendra Modi: ফুটবলে সেতুবন্ধন ভারত-স্পেনের, স্প্যানিশ রাষ্ট্রপ্রধানের সামনে মোদীর মুখে এল ক্লাসিকো প্রসঙ্গ
ভারত সফরে এসেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেস। সোমবার সকালে গুজরাতের ভাদোদরায় স্প্যানিশ প্রধানমন্ত্রীকে নিয়ে একটি রোড শো করেছেন নরেন্দ্র মোদী। স্পেনের রাষ্ট্রপ্রধানের সামনে এল ক্লাসিকোর প্রসঙ্গ তুললেন মোদী। গোটা বিশ্বের মতোই ভারতে লা লিগার বিপুল দর্শক আছেন। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার খেলা থাকলে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন ভারতীয় ফুটবলপ্রেমীরাও।
ভারত এবং স্পেন উভয় দেশেই অত্যন্ত জনপ্রিয় ফুটবল। স্পেনের দুই ক্লাব বার্সা এবং রিয়ালের অনেক সমর্থক আছেন ভারতেও। তারা রাত জেগে দুই ক্লাবের খেলা দেখেন। সম্প্রতি এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করেছে বার্সেলোনা দল, স্পেনের রাষ্ট্রপ্রধানের সামনে সেই প্রসঙ্গই তুলে ধরলেন মোদী।

মাদ্রিদ ডার্বির (রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ) মতোই বিখ্যাত ইস্টবেঙ্গল -মোহনবাগানের কলকাতা ডার্বিও। দুই ক্লাবের সমর্থকদের মধ্যে থাকা আবেগ এবং উত্তেজনা স্পেনের ক্লাব গুলির থেকে কোনও অংশে কম নয়। সেই কথাই স্প্যানিশ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেছেন মোদী।
সোমবার সকালে স্পেনের প্রধানমন্ত্রীকে নিয়ে দীর্ঘ আড়াই কিমি রাস্তা রোড শো করেন মোদী। বিমানবন্দর থেকে শহরের টাটা বিমান কমপ্লেক্স পর্যন্ত আড়াই কিমি প্রসারিত পথ রোড শো করেন মোদী এবং স্যাঞ্চেস। রাস্তার দুই ধারে জনতার অভিবাদন গ্রহণ করেন দুই রাষ্ট্র নেতা। এরপর শহরের মধ্যে টাটা বিমান কমপ্লেক্সের উদ্বোধন করেন দুই জনে।












Click it and Unblock the Notifications