Naihati By Election: ‘দক্ষ’ ফুটবল সংগঠক, নৈহাটির তৃণমূল প্রার্থীর জন্য তিন প্রধানের কর্তারা দিলেন বার্তা
উৎসবের মরশুমেও রাজ্যে উপনির্বাচনের উত্তেজনা। আগামী ১৩ নভেম্বর রাজ্যে যে ছয়টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হবে তার মধ্যে অন্যতম নৈহাটি। কারণ এখানকার বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ হয়েছেন। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সনৎ দে-কে। নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে এবার মাঠে নামলেন তিন প্রধানের কর্তারা, এমনকি বাদ গেলেন না আইএফএ সচিবও।
সোমবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়, সেখানে তৃণমূল প্রার্থীর ভূয়সী প্রসংশা করেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত এবং মহমেডান কর্তা কামরুদ্দিন এবং আইএফএ সচিব অনির্বাণ দত্ত। চার জনেই ফুটবল প্রেমী এবং ফুটবল সংগঠক তথা শাসক দলের প্রার্থীর হয়ে বন্দনা করেছেন।

তৃণমূল আমলে সিনেমা এবং খেলাধুলার জগৎকেও রাজনীতির সঙ্গে প্রায় ঘনিষ্ঠ করে ফেলা হয়েছে। কিন্ত তিন প্রধানের কর্তার এমন কীর্তি অতীতে দেখা যায়নি। খেলাধুলা সংক্রান্ত বিষয় ছাড়াও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এখন প্রায়শই দেখা যায় ময়দানের তিন বড় ক্লাবের কর্তাদের। সরকারি মঞ্চে তাদের উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করার মতোই বিষয়। কিন্তু সরাসরি তৃণমূল প্রার্থীর প্রশংসা আগে শোনা যায়নি কর্তাদের মুখে। ব্যতিক্রম তো সময়েরই অঙ্গ।
লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'সনৎ দে একজন দক্ষ সংগঠক, আমরা অনুশীলন হোক বা ম্যাচ যখনই আমরা ওর থেকে সহযোগিতা চেয়েছি সব সময়ই পেয়েছি।' মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, আমরা যতবার দল নিয়ে নৈহাটিতে খেলতে গিয়েছি ততবারই ওনার সমর্থন পেয়েছি। ওনি একজন দক্ষ সংগঠক। ওনি যেভাবে নৈহাটি স্টেডিয়ামকে দেখভাল করেন তা দেখবার মতোই।'
আইএফএ সচিব বলেছেন, 'ওনার সঙ্গে আমার আলাপ সচিব হওয়ার পরে। ওনি একজন ফুটবল প্রেমী। নৈহাটিতে ম্যাচ করার জন্য আইএফএ যে সাহায্য ওনার থেকে পেয়েছে তার কোনও প্রশংসা যথেষ্ট নয়।' মহমেডান কর্তা কামরুদ্দিন বলেন, 'ওখানে যতবার ম্যাচ খেলতে গিয়েছি ততবার ওনাের সাহায্য পেয়েছি।' এমনকি প্রাক্তন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায় বলেছেন, ওনি মানুষের খুব কাছে, আমি চাই দাদা বিপুল ভোটে জয়ী হন।'
Our MLA Candidate, Shri Sanat Dey's love for football is known to everyone in Naihati.
— All India Trinamool Congress (@AITCofficial) November 4, 2024
Be it Mohun Bagan, East Bengal or Mohammedan Sporting Club, his immense contribution towards maintaining a healthy sporting culture in Naihati is appreciated by them all! pic.twitter.com/F0A5nAip3M
কেন সরাসরি তৃণমূল প্রার্থীর সমর্থনে বার্তা দিতে হল? নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? সম্প্রতি আরজি কর আন্দোলনে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান সমর্থকেরা একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। যদিও সমর্থকদের কাজকে সমথর্ন করেননি কর্তারাও। তাও সরকার তথা শাসক দলকে সন্তুষ্ট করতেই এবার সনৎ-র জন্য বার্তা দিলে দেবাশিস-দেবব্রতরা?












Click it and Unblock the Notifications