আইএসএল-এ মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্সের ম্য়াচ ড্র
আইএসএল-এ মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্সের ম্য়াচ ড্র
মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্সের মধ্যে হওয়া আইএসএল-র হাড্ডাহাড্ডি ম্যাচ ড্র দিয়ে শেষ হল। এই ড্র-র ফলে সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানেই পড়ে রইল মুম্বই। অন্যদিকে সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে অবস্থান করছে কেরালা।
মুম্বই ফুটবল এরিনায় হওয়া এই ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। যদিও প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে প্রচুর সুযোগ নষ্ট করেন মুম্বই সিটি এফসি ও কেরালা ব্লাস্টার্সের ফুটবলাররা। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও ফিরে আসতে হয় তাঁদের।
মাস্ট উইন ম্য়াচের দ্বিতীয়ার্ধে গোলের জন্য ঝাঁপায় দুই দল। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। দুই দলের ফুটবলাররা প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন। সেই সময় ঘাত-প্রতিঘাতেও জড়িয়ে পড়েন তাঁরা। ম্য়াচের ৭৫ মিনিটে গোল দিয়ে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন বিদেশি রাফায়েল।
Messi's 2⃣nd #HeroISL goal and @Chermiti9N's first at home for @MumbaiCityFC!
Check out the 🖼 from #MCFCKBFC 👇#HeroISL #LetsFootball #TrueLovehttps://t.co/w6Rtwseun2
— Indian Super League (@IndSuperLeague) December 6, 2019
কাল অর্থাৎ শনিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে তাদেরই মাঠে মুখোমুখি হবে এটিকে। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে কলকাতার দল। সম পরিমাণ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে নর্থইস্ট ইউনাইটেড।
Click it and Unblock the Notifications