হাসপাতালে ভর্তি রানাওয়াড়ে, শারীরিক অবস্থা স্থিতিশীল, থাকবেন পর্যবেক্ষণে

হাসপাতালে ভর্তি রানাওয়াড়ে, শারীরিক অবস্থা স্থিতিশীল, থাকবেন পর্যবেক্ষণে

আইএসএল ফাইনালে মাথায় চোট পাওয়া আমেয় রানাওয়াড়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। মু্ম্বই সিটি এফসি-র ফুটবলার বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। তবে রানাওয়াড়েকে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা। তা জানার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে দেশের ফুটবল মহল।

হাসপাতালে ভর্তি রানাওয়াড়ে, শারীরিক অবস্থা স্থিতিশীল, থাকবেন পর্যবেক্ষণে

শনিবারের আইএসএল ফাইনালের প্রথম থেকেই এটিকে মোহনবাগান ও মুম্বই সিটি এফসি-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। ১৮ মিনিটে গোল করে কলকাতার ক্লাবকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। ২৯ মিনিটে তিরির আত্মঘাতী গোলে সেই ব্যবধান ঘুঁচেও যায়। ম্যাচের শেষ মিনিটে বিপিন সিংয়ের গোলে প্রথম বারের জন্য আইএসএল খেতাব জেতে মুম্বই।

ম্যাচে দুই দলের মধ্যে আরও তুল্যমূল্য লড়াই হয়। সঙ্গে চলতে থাকে চোরাগোপ্তা ট্যাকেলও। তার পরিণতি যে এত ভয়ঙ্কর হবে, তা হয়তো কেউ ভাবেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ম্যাচ গড়াতেই প্রতিদ্বন্দ্বিতা আরও কড়া হয়ে ওঠে। বল নিয়ে মুম্বইয়ের গোলমুখে এগোতে থাকেন এটিকে মোহনবাগানের লেফট ব্যাক শুভাশিস বোস। তাঁকে ট্যাকেল করার চেষ্টা করলে শুভাশিসের পায়ে ধাক্কা খেয়ে মাটিতে আঘাত করে মুম্বই সিটি এফসি-র রাইট ব্যাক আমেয় রানাওয়াড়ের মাথা।

ঘটনার কিছু পরেই কনকাশানে চলে যান আমেয়। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় খেলা। আতঙ্কের পরিবেশ তৈরি হয় মাঠ জুড়ে। শেষে অ্যাম্বুলেন্সে রানাওয়াড়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথার স্ক্যান করা হয়। আহত ফুটবলারের আরোগ্য কামনায় সামিল হয়েছে গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত নানা পোস্ট নজরে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+