ISL Final: লিগ শিল্ড অতীত, সেমিফাইনালের আত্মবিশ্বাস নিয়ে ট্রফি জয়ে মরিয়া মুম্বই
কয়েক সপ্তাহে আগেই যুবভারতীতে মোহনবাগান এসজির কাছে হেরেই লিগ শিল্ডের স্বপ্ন ভঙ্গ হয়েছিল মুম্বই সিটি এফসির। সেই ধাক্কা কাটিয়ে উঠে সেমিফাইনালে ঢেউ তুলে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে মুম্বই সিটি। ফাইনালে প্রতিপক্ষ এক এমনকি মাঠও এক। তবু মুম্বই যেন বদলে গিয়েছে। লিগ শিল্ডের বদলা আইএসএল ফাইনালে নিতে মরিয়া মুম্বই।
আকাশ মিশ্র এই ম্যাচে নেই চোটের জন্য। কার্ড সমস্যায় নেই প্যানিয়েফ। কিন্তু বিপিন সিং, রাহুল ভেকেরা তো আছেন। শুক্রবার ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেও মুম্বই সিটি কোচ পিটার কার্টলের গলায় বদলার সুর। শিল্ড হাতছাড়া হলেও শনিবার যে ট্রফি জয়ের লড়াইয়ে কোন অংশে পিছিয়ে নেই তা বুঝিয়ে দিলেন।

লিগ শিল্ডের পর ফিরে আসা নিয়ে মুম্বই কোচ বলেন, আমরা লিগ শিল্ড ফাইনালের পর ফিরে এসেছি, যদি সেমিফাইনালের প্রথম পর্ব দেখেন আমরা সেই ম্যাচে তিন গোল করেছি। ফুটবলারদের বলেছি এটা নতুন ম্যাচ, আমরা জয়ের জন্য মাঠে নামব।
লিগ-শিল্ড না পাওয়া নিয়ে বললেন, "খুব হতাশ ছিলাম। জানতাম কী করতে হবে। দুর্ভাগ্যবশত ম্যাচটা হেরে গেলাম। ঘুরে দাঁড়াতে সময় লেগেছে। বেশ কয়েকটা অনুশীলনের পর আবার আমরা আগের জায়গায় ফিরে এসেছি। জয়ের খিদে ফিরে এসেছে।"
ফের একবার ফাইনাল ম্যাচ খেলতে হবে মুম্বই দলকে। মোহনবাগান সমর্থকদের সামনে খেলাকে বাড়তি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন মুম্বই কোচ।। তাঁর কথায়, যুবভারতীতে খেলা বাড়তি সমস্যা হবে না এটা বাড়তি মোটিভেশন হবে আমাদের জন্য। দর্শকদের বলব খেলাটা উপভোগ করুন।।
রাহুল ভেকে খেলেছেন এর আগে ইস্টবেঙ্গলে। যুবভারতীতে খেলা নিয়ে বলেন, আমরা এর আগে এই মরশুমে একাধিকবার মোহনবাগানের সঙ্গে খেলেছি তাই যুব ভারতীর পরিবেশ জানি।
তীব্র গরমের মধ্যে ম্যাচটা খেলতে হবে দুই দলকে।এর মধ্যে আবার অতিরিক্ত সময় বা টাইব্রেকারে খেলা করালে চ্যালেঞ্জ আরও বাড়বে ফুটবলারদের। এই প্রসঙ্গে মুম্বাই কোচ বলেছেন,
ম্যাচটা ৯০ মিনিটে শেষ করার চেষ্টা করব।।এরপর ও খেলা গেলেও কোনো সমস্যা নেই আমাদের ফুটবলাররা ফিট আছেন।
প্রতিপক্ষ দল ইতিমধ্যেই দুটি ট্রফি জিতেছে। কামিংস , দিমিত্রির মতো ফুটবলারদের পাশাপাশি হাবাসের মতো কোচও থাকবেন। তাই আরও একবার বেশ সতর্ক মুম্বই শিবির।
পিটার কার্টলের কথায়, মোহনবাগান ভালো দল কঠিন দল। প্রতিটি ম্যাচ টাতাটিকাল হয়। প্রতিপক্ষ দলে ভালো ফুটবলার আছে। মোহনবাগান খেলার স্টাইল পরিবর্তন করেছে , ব্যাক থ্রিতে খেলে, মাঝমাঠ অত্যন্ত শক্তিশালী।












Click it and Unblock the Notifications