আইএসএলে হায়দরাবাদ এফসি-র সঙ্গে মুম্বই সিটি এফসি-র ড্র
আইএসএলে হায়দরাবাদ এফসি-র সঙ্গে মুম্বই সিটি এফসি-র ড্র
আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচ ড্র করল মুম্বই সিটি এফসি। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম স্থানে রয়েছে রনবীর কাপুরের দল। সমপরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি।
হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। একে অপরের গোলমুখে একের পর এক আক্রমণ শানাতে থাকেন মুম্বই সিটি এফসি ও হায়দরাবাদ এফসি-র ফুটবলাররা। ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে মুম্বই-কে এগিয়ে দেন এম লারবি। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে অ্যাওয়ে দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ালেও গোল পাচ্ছিল না হায়দরাবাদ এফসি-র ফুটবলাররা। তবে ম্যাচের একদম অন্তিম মুহূর্তে পেনাল্টি পেয়ে যায় হোম টিম। অতিরিক্ত সময়ের ৪ মিনিটে স্পট কিক থেকে গোল দিয়ে হায়দরাবাদ এফসি-কে সমতায় ফেরান এম স্টানকোভিচ। ১-১ গোলে শেষ হয় ম্যাচ।
It was a tale of 2⃣ penalties in Hyderabad! 🎯
📺 | Watch the #ISLRecap of #HFCMCFC 👇
Full highlights 👉 https://t.co/u5pDhFTJ6B#HeroISL #LetsFootball pic.twitter.com/dmYfUiE3cr
— Indian Super League (@IndSuperLeague) January 24, 2020
Click it and Unblock the Notifications