Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Champions League: এসিএলে আল হিলাল বনাম মুম্বই সিটি, ভারতে খেলতে আসবেন নেইমার!

জল্পনার অবসান, ঘোষিত হল এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্র। মুম্বই সিটির সঙ্গে একই গ্রুপে রয়েছে নেইমারের আল হিলাল ক্লাব।

রোনাল্ডো নন, ভারতের মাটিতে খেলতে পারেন ব্রাজিলীয় তারকা নেইমার। এই প্রথমবার এত বড় মাপের ফুটবলারের ভারতে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার সম্ভবনা তৈরি হল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে।

নেইমার

বৃহস্পতিবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০-এ কুয়ালালামপুরে ড্র ঘোষণার পর দেখা যায় আল নাসের নন, মুম্বই সিটির এফসিকে গ্রুপ ডি'তে স্থা‌ন পেয়েছে ক্লাব সৌদি আরবের আল হিলাল, ইরানের এফসি নাসাজি এবং উজবেকিস্তানের নাবভোরের সঙ্গে।এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের সবথেকে সফলতম দল আল হিলাল।

আল হিলাল, নাসাজি এবং নাভবাহরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটে খেলবে 'আইল্যান্ড'-রা। সেই পরিস্থিতিতে আল হিলালের 'অ্যাওয়ে' ম্যাচ খেলতে পুণেতে আসতে পারেন নেইমার।


মুম্বই সিটি এফসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরিকাঠামো সংক্রান্ত কারণে নিজেদের 'হোম' মুম্বই ফুটবল এরিনায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরিবর্তে পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের 'হোম' ম্যাচ খেলবে মুম্বই। কিন্তু সেই স্টেডিয়ামে দর্শক সংখ্যা মাত্র ১১ হাজার।

পেলে ১৯৭৭-এ কসমস ক্লাবের হয়ে মোহনবাগানের বিপক্ষে খেলে গিয়েছেন। লিওনেল মেসি ভেনেজুয়েলার বিপক্ষে যুবভারতীতে খেলেছেন প্রীতি ম্যাচে। এই প্ৰথমবার কোনও মহাতারকা ফুটবলার ভারতে প্রতিদ্বন্দিতামূলক ফুটবল খেলতে আসবেন।

ভারত থেকে এএসিএলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মুম্বই সিটি এফসি। গত মরসুমে লিগ শিল্ড জয়ী হওয়ার জন্য মুম্বই সরাসরি এসিএলের মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দল হিসাবে এশিয়ার সর্বোচ্চ লিগে খেলার সুযোগ পাচ্ছে মুম্বই। বাংলাদেশের বসুন্ধরা কিংস দল যোগ্যতা অর্জ‌ন করতে ব্যর্থ হয়েছে।

এএফসি

২০২২ সালে প্রথম ভারতীয় দল হিসাবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয় পায় মুম্বই সিটি এফসি। ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে হারায় তাঁরা।

.অন্যদিকে ঘোষিত হয়েছে এএফসি কাপের সূচিও। ইন্টার জোনাল পর্বে মোহনবাগানকে খেলতে হবে ওডিশা এফসি, মাজিয়া স্পোর্টস, বন্ধুন্ধরা কিংসের সঙ্গে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+