আইএসএলে মুম্বই সিটির কাছে কেরল ব্লাস্টার্সের ১ গোলে হার

ভালো খেলেও শেষ মুহূর্তের গোলে আইএসএলে মুম্বই সিটির কাছে হার হজম করতে হল কেরল ব্লাস্টার্সকে। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত ভাবে এবারের আইএসএলের যাত্রা শুরু করল মুম্বই সিটি এফসি।

ভালো খেলেও শেষ মুহূর্তের গোলে আইএসএলে মুম্বই সিটির কাছে হার হজম করতে হল কেরল ব্লাস্টার্সকে। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত ভাবে এবারের আইএসএলের যাত্রা শুরু করল মুম্বই সিটি এফসি।

আইএসএলে মুম্বই সিটির কাছে কেরল ব্লাস্টার্সের ১ গোলে হার

ঘরের মাঠে আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে এটিকে-র বিরুদ্ধে ২-১ গোলের জয় পায় কেরল। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত থাকবে, আশা করেই কোচির জহরলাল নেহরু স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন কেরলের দর্শকরা। গত ম্যাচের রেশ রেখে ম্যাচের শুরুটাও দুর্দান্ত করেন ওগবেছে, নার্জারিরা। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন তাঁরা। সেই সময় বেশ কয়েকটি গোলের সুযোগও নষ্ট করে কেরল।

অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার কেরল ডিফেন্স ভেদ কম্পন ধরায় মুম্বই সিটি। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচ জিততে ফের মরিয়া হয়ে ঝাঁপায় স্থানীয় দল। আক্রমণে ঝাঁঝ বাড়ায় মুম্বই সিটিও। তবু ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত গোল পেতে ব্যর্থ হয় দুই দলই। ৮২ মিনিটের মাথায় কেরল ডিফেন্সের ভুলে সুযোগ-সন্ধানী গোল করে মুম্বইকে এগিয়ে দেন মার্কি আমিনে ছেরমিটি।

ম্যাচের শেষ পাঁচ মিনিটে গোল শোধ দেওয়ার মরিয়া চেষ্টা করে কেরল ব্লাস্টার্স। কিন্তু শেষ পর্যন্ত ১-০ ফলে আইএসএলে নিজেদের প্রথম হার হজম করতে হয় ওগবেছে, নার্জারিদের। যদিও এই হারে অস্থির হচ্ছেন না কেরলের হেড কোচ এলকো শাট্টোরি। দল ঘুরে দাঁড়াবে বলেই তাঁর বিশ্বাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+