Mukesh Ambani: আর্সেনাল কেনার ইচ্ছা প্রকাশ ভারতীয় ধন কুবেরের
Mukesh Ambani: আর্সেনাল কেনার ইচ্ছা প্রকাশ ভারতীয় ধন কুবেরের
ক্লাবের মালিকানা বদলের হিড়িক চলছে ইংলিশ ফুটবলে। চ্যাম্পিয়নশিপ, লিগা ওয়ান, লিগা টু বা প্রিমিয়ার লিগ সবেতেই মালিকানা বদলের একটা ছবি দেখা যাচ্ছে।

একাধিক ক্লাবের মালিক তাঁদের ধরে রাখা প্রতিষ্ঠান বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যার মধ্যে রয়েছে প্রিমিয়ার লিগের জায়ান্টা ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল। এই দুই ক্লাবের মালিকপক্ষই নতুন ক্রেতা খুঁজছে ক্লাবের মালিকানা হস্তান্তর করার জন্য। এরই মধ্যে খবর ভারতের ধনকুবের মুকেশ আম্বানি প্রিমিয়ার লিগে ক্লাব কেনার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, এ-ও জানা গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড বা লিভারপুল নয়, মুকেশ অম্বানি উত্তর লন্ডনের ক্লাব আর্সেনাল কেনার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছেন। তিন সপ্তাহ হয়ে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক পক্ষ গ্লেজার্স পরিবার ক্লাব বিক্রি করার সিদ্ধান্তের কথা সরকারী ভাবে জানিয়েছে। তাঁরা ১৭ বছরের সম্পর্কে ইতি টানতে চাইছে। এমন সময়ে শোনা যায় আম্বানিরা রেড ডেভিলস কেনার জন্য দৌড়ে রয়েছে। কিন্তু পরে জানা যায় ম্যান ইউ নয়, বিশ্বের দশম ধনীতম ব্যক্তির নজর রয়েছে আর্সেনালের উপর।
দ্য অ্যাথলেটিকে রিপোর্ট অনুযায়ী আম্বানীর ছেলে ৩১ বছর বয়সী আকাশ আর্সেনালের বড় ভক্ত এবং সেই কারণেই আম্বানি পরিবার আর্সেনাল কেনার ক্ষেত্রে অগ্রসর হতে পারে। আর্সেনালের আগে লিভারপুল কেনার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছিল আম্বানী। ফেনওয়ে স্পোর্টস গ্রুপ ক্লাব বিক্রির ইচ্ছা প্রকাশ করার পরই আগ্রহ দেখিয়েছিল ভারতের এই শিল্পপতি। রিপোর্টে এও প্রকাশ পেয়েছে যে ক্রিকেট ছাড়াও অন্যান্য খেলায় বিনিয়োগের প্রবনতা বেড়েছে ভারতীয়দের মধ্যে। উল্লেখ্য ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলারের মালিক মুকেশ আম্বানী। উল্লেখ্য, আর্সেনালের বেশিরভাগ শেয়ার বর্তমানে রয়েছে ক্রোয়েঙ্কা স্পোর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট-এর অধীনে। দীর্ঘ সময় ধরে সাফল্য না পাওয়া আর্সেনাল চলতি মরসুমে ভাল পারফর্ম করছে এবং প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ স্থানে রয়েছে দলটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications