রাগে জ্বলছেন মরিনহো,কারণটা কী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষের ওপর বেজায় চটেছেন হোসে মরিনহো । কিন্তু কী এমন ঘটল জানতে চান।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ নাকি জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁদের কথা দিয়েছেন তিনি থাকবেন রিয়াল মাদ্রিদেই। দিন কয়েক আগে কর ফাঁকি মামলায় অভিযুক্ত হওয়ার পর সিআর সেভেন রিয়াল ছাড়তে চেয়েছিলেন। ফলে দুরন্ত স্ট্রাইকারকে তুলে নিতে আসরে নেমে পড়েছিল প্যারিস সেন্ট জার্মেইন, ম্যানচেস্টার ইউনাইটেডের মত ক্লাবগুলি।

এরপর রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আশ্বাস দেন তিনি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কথা বলবেন। এরপরই শোনা যায় রিয়ালেই থেকে যাওয়ার আশ্বাস দিয়েছেন সিআর সেভেন। এরপরই চিত্রনাট্যে রনং দেহি মূর্তিতে অবতীর্ণ হয়েছেন খোদ হোসে মরিনহো। আঙুর ফল টকের ধরণে মন্তব্য করে বলেছেন, তাঁর চাইনা সিআর সেভেনকে। বরং নেইমারকে এনে দিলে সুবিধা হত তাঁর। যদিও মরিনহোর কাছের মহলের দাবি রিয়াল মাদ্রিদে থাকাকালীন পর্তুগিজ তারকার সঙ্গে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। আর সেই জন্যই নাকি তিনি তাঁকে চাননা। তবে অন্যমহলের ধারণা সিআর সেভেনকে পাওয়ার আশা না থাকাতেই তিনি বিকল্প হিসেবে নেইমারকে চেয়েছেন।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষকেও একহাত নিয়েছেন তিনি। তাঁরা নাকি শুধুই বড় বড় কথা দেন। আদপে যে কথা গুলি রাখতে পারেননা। এ মরশুমে দল গঠনের জন্য বেশ বড় একটা লিস্ট ক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিলেন মউ। আর সেটা নাকি সেভাবে রাখতে পারেনি রেড ডেভিলস কর্তৃপক্ষ।












Click it and Unblock the Notifications