কোথায় বাজবে 'বেল' কী ইঙ্গিত দিলেন মউ- জিদানরা

জমজমাট সুপার কাপের লড়াইতে রিয়ালের জার্সি গায়ে শুরু থেকেই খেললেন বেল, কী বার্তা দেওয়া হল ম্যান ইউকে।

না এবারও হল না, কার্যত এভাবেই জানালেন হোসে মরিনহো। দিন কয়েক আগে জোর জল্পনা চলছিল গ্যারেথ বেল সম্ভবত স্পেনের তলপিতলপা গুটিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন। সোজা কথায় রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টর ইউনাইটেডে যাচ্ছেন। কিন্তু তা হচ্ছে না।

কোথায় বাজবে 'বেল' কী ইঙ্গিত দিলেন মউ- জিদানরা

সুপার কাপের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই বেলকে রেখে প্রথম একাদশ সাজিয়েছিলেন জিনেদাইন জিদান। এটাই যেন ছিল বিশ্বের কাছে বার্তা। 'বেল ' - রিয়ালেরই। জিদান এদিন জানিয়ে দেন বেল রিয়াল মাদ্রিদেই থাকছেন।

jose mourinho,real madrid,manchester united,spain,football, হোসে মরিনহো, রিয়াল মাদ্রিদ,ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেন,ফুটবল

এরপর হোসে মরিনহোর গলাতেও হতাশার সুর। জানিয়ে দেন বেলকে আনতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। একজন ভাল স্ট্রাইকার অনেকদিন ধরেই খুঁজছিলেন মউ। ম্যান ইউ কর্তাদের নিজের পছন্দের স্ট্রাইকার ধরে আনার জন্য আবেদনও করেছিলেন। কিন্তু রিয়াল থেকে বেলকে ভাঙিয়ে আনতে ব্যর্থ তারা। এদিন স্পেশাল ওয়ান জানিয়েছেন 'গেম ওভার' অর্থাৎ খেলা শেষ।

jose mourinho,real madrid,manchester united,spain,football, হোসে মরিনহো, রিয়াল মাদ্রিদ,ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেন,ফুটবল

এদিকে গত মরশুমে মাত্র ১৭ টি ম্যাচে শুরু থেকে রিয়ালের হয়ে নেমেছিলেন গ্যারেথ বেল। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্তাসের বিরুদ্ধে জিদানকে তাঁকে বেঞ্চেই রাখতে হয়েছিল। এদিকে বেলকে দীর্ঘদিন ধরেই নিজেদের দলে চায় ম্যান ইউ। ২০০৭ সালে তাঁকে দলে আনার জন্য উদ্যোগী হয়েছিলেন অ্যালেক্স ফার্গুসন। কিন্তু টটেনহ্যাম হস্পার থেকে ছয় বছরের চুক্তিতে রিয়ালে পাড়ি জমান বেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+