সুযোগ নষ্টের খেসারত দিল মরক্কো, এক ভুলে ম্যাচ তুলে দিল ইরানের হাতে

খেলা যে ভাবে শুরু হয়েছিল, স্বপ্নেও ভাবেনি মরক্কো যে পুরো তিন পয়েন্ট মাঠে ছেড়ে আসতে হবে। কিন্তু চূড়ান্ত অনিশ্চয়তার খেলা যে ফুটবল তা আবার প্রমাণিত হল।

খেলা যে ভাবে শুরু হয়েছিল, স্বপ্নেও ভাবেনি মরক্কো যে পুরো তিন পয়েন্ট মাঠে ছেড়ে আসতে হবে। কিন্তু চূড়ান্ত অনিশ্চয়তার খেলা যে ফুটবল তা আবার প্রমাণিত হল। একেবারে অন্তিম সময়ে সবাই যখন ধরে নিয়েছে এই ম্যাচ থেকে কোনও ফল পাওয়া যাবে না, তখনই বহু আকাঙ্খিত গোলের দেখা মিলল। মরক্কোর যাবতীয় জারিজুরি শেষ হয়ে গেল সেখানেই।

সুযোগ নষ্টের খেসারত মরক্কোর

একেবারে শেষ মুহূর্তের নাটকীয় গোলে জয় ছিনিয়ে নিল ইরান। শেষ মিনিটে একটি মাত্র ভুল তাদের শেষ করে দিল। বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে বসলেন মরক্কোর ফুটবলার বউহাদুজ। পুরো খেলায় প্রাধান্য নিয়ে খেলেও তাই শেষ রক্ষ হল না। পুরো তিন পয়েন্ট মাঠে ছেড়ে আসতে হল মরক্কোকে। ইরান ছিনিয়ে নিল জয়।

সংযোজিত সময়ের একবারে শেষলগ্নে গোলটিই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে গেল। যেখান থেকে আর ফিরে আসা সম্ভব ছিল না মরক্কোর। কেননা বল কিক করার পরই শেষ বাঁশি বেজে যায়। সেইসঙ্গে এবারের বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নেয় ইরান।

এদিন প্রথম ম্যাচটিতেও শেষ হওয়ার তিন মিনিট আগে গোল হয়। উরুগুয়ে সেই একমাত্র গোলে হারিয়ে দেয় মিশরকে। আর দ্বিতীয় ম্যাচে অপেক্ষা করতে হয় শেষ মুহূর্ত পর্যন্ত তারপর দেখা মেলে গোলের। মরক্কো এদিন জয় না পেলেও বুঝিয়ে দিয়েছে, তারা এবার অনেক সঙ্ঘবদ্ধ। মরক্কো গোল পায়নি, তার খেসারত দিতে হয়েছে তাদেরকে। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে বাজিমাত করল ইরান। তাই ৬০ শতাংশের উপর বল দখল রেখেও চূড়ান্ত ব্যর্থ মরক্কো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+