গোল ছাড়া সবই করল মরক্কো, ভালো খেলেও শেষ রক্ষা হল না আক্রমণভাগের ব্যর্থতায়
২০ বছর পর বিশ্বকাপের আসরে এসেও দাগ কাটতে পারল না মরক্কো। গোল করতে না পেরে বিদায় নিতে হল আফ্রিকার এই দেশকে।
খেলা শুরুর তিন মিনিটের মাথায় গোল খেয়েও দমে যায়নি মরক্কো। রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে প্রাধান্য নিয়ে খেলেও স্রেফ গোল করতে না পারার জন এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল মরক্কোর। ২০ বছর পর বিশ্বকাপের আসরে এসেও দাগ কাটতে পারল না মরক্কো। গোল করতে না পেরে বিদায় নিতে হল আফ্রিকার এই দেশকে।

ম্যাচের শুরুতে শুধু গোল করেছেন রোনাল্ডো। তারপর থেকে পুরো মাঠজুড়ে শুধু মরক্কো আর মরক্কো। মাঝেমধ্যেই ঝড় আছড়ে পড়ছে পর্তুগালের বক্সে। শেষ ২০ মিনিট তো সুনামির মতো বল ছিটকে এসেছে রোনাল্ডোদের গোলমুখে। কিন্তু গোলের দিশা খুঁজে পাননি মরক্কোর ফুটবলাররা। তারই খেসারত দিতে হল তাঁদের।
গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচ দুটি দলই জেতার মানসিকতা নিয়ে এদিন মাঠে নেমেছিল। খেলার শুরুর সঙ্গে সঙ্গেই রোনাল্ডোর গোলে পর্তুগাল এগিয়ে যাওয়ায় মরক্কো ব্যাকফুটে চলে যায়। এই গোলটি ম্যাচের নিয়ন্তা। এরপর সারা ম্যাচেই মরক্কো দারুন ফুটবল উপহার দিয়েছে। সাফল্য না পেলেও ভালো ফুটবল উপহার দিয়েছে। ইরান ও পর্তুগাল দুই ম্যাচই জমাটি ফুটবল খেলেছে।
মোট কথা, দুর্ভাগ্য তাড়া করে বেড়াল তাঁদের। ইরান ম্যাচে শেষ মূহূর্তে আত্মঘাতী গোল খেয়েছিল মরক্কো। সেই কারণে এই ম্যাচে জেতার জন্য বাড়তি তাগিদ ছিল তাদের। কিন্তু শুরুতেই গোল খেয়ে তাঁদের আশাহত হয়ে হয়। তারপর পুরো ৯০ মিনিট প্রাধান্য বজায় রেখেও ব্যর্থ মনোরথ হয়ে ফিরল মরক্কো।












Click it and Unblock the Notifications