ফের কোচের দায়িত্বে মনোরঞ্জন, জেনে নিন কোন দলের কোচ হলেন তিনি

আসন্ন কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামীর কোচ হিসেবে দেখা যাবে মনোরঞ্জন ভট্টাচার্যকে। টালিগঞ্জের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে জাতীয় লিগ জয়ী এই কোচের।

মাঝ মরসুমে খালদি জামিলের সঙ্গে টেকনিক্যাল কমিটির সদস্য মনোরঞ্জন ভট্টাচার্যকে জুড়ে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। খালিদের উপর ভরসা না রাখতে পেরে ঘরের ছেলে মনাকেই বেছে নিয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু বিভিন্ন কারণে এবং খালিদের সঙ্গে মতের মিল না হওয়ায় এবং ভারতীয় ফুটবলের পোড় খাওয়া এই ফুটবলারকে খালিদ অগ্রাহ্য করায় সম্মানের সঙ্গে নিজের দায়িত্ব ছাড়েন ভারতীয় ফুটবল ফুটবলের অন্যতম কিংবদন্তি ডিফেন্ডার মনোরঞ্জন ভট্টাচার্য।

ফের কোচের দায়িত্বে মনোরঞ্জন, জেনে নিন কোন দলের কোচ হলেন তিনি

তবে ফের মাঠে ফেরার জন্য় আর বেশি দিন অপেক্ষা করতে হল না ইস্টবেঙ্গলকে জাতীয় লিগ চ্যাম্পিয়ন করা কোচকে। আসন্ন কলকাতা লিগে টালিগঞ্জ অগ্রগামীর কোচ হিসেবে দেখা যেতে চলেছে ভারতীয় ফুটবলের 'মনা দা'-কে।

তবে, মনোরঞ্জান ভট্টাচার্যকে ফাইনাল করা আগে সুব্রত ভট্টাচার্য এবং বিশ্বজিৎ ভট্টাচার্যকে বাজিয়ে দেখেন মুর অ্যাভিনিউ-এর ক্লাবটির কর্তারা। কিন্তু সরাসরি সেই প্রস্তাব নাকজ করে দেন সুব্রত ভট্টাচার্য। বিশ্বজিৎকে প্রথমে প্রস্তাব দিলেও কথা আর এগোয়নি টালিগঞ্জ।

অবশেষে আসন্ন মরসুমে কলকাতা লিগের জন্য দলের দায়িত্ব দেওয়া হল মনোরঞ্জন ভট্টাচার্যকে।
এদিন ময়াদানের প্রিয় মনা দা বলেন, 'চুক্তিপত্রে আমি সই করে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করে দিতে চাই।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+