নতুন বছরে ফুটবল ফ্যানেদের ডার্বি উপহার, 'কলকাতা ক্লাসিকো' ম্যাচ কবে জেনে নিন

নতুন বছরে ফুটবল ফ্যানেদের ডার্বি উপহার, 'কলকাতা ক্লাসিকো' ম্যাচ কবে জেনে নিন

যথেষ্ট পুলিশ দিতে না পারার কারণে বছর শেষে ডার্বি ম্যাচ স্তগিত হয়ে গিয়েছিল। তবে নতুন বছরের শুরুতেই ফুটবল ফ্যানেদের জন্য খুশির খবর। বর্ষশুরুর সপ্তাহ দুয়েক পরেই হচ্ছে ডার্বি ম্যাচ।

নতুন বছরে ফুটবল ফ্যানেদের ডার্বি উপহার, কলকাতা ক্লাসিকো ম্যাচ কবে জেনে নিন

ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই ক্লাবকে মেইল করে ডার্বির নতুন সূচি জানিয়েছে ফেডারেশন। নতুন বছরে ১৯ জানুয়ারি ডার্বি ম্যাচ হতে চলেছে। পড়শি দুই ক্লাবের সঙ্গে আলোচনা করে ডার্বির দিনক্ষণ চূড়ান্ত করেছে আইএফএ।

উল্লেখ্য প্রাথমিক সূচি অনুযায়ী চলতি মাসের ২২ ডিসেম্বর ডার্বি হওয়ার কথা ছিল। তবে এই মুহূর্তে এনআরসি ও সিএএ নিয়ে দেশ জুড়ে উত্তাল পরিস্থিত। যেকারণে ময়দানের বড় ম্যাচে যথেষ্ট পুলিশি নিরাপত্তা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়।

এরপরই ২২ ডিসেম্বর ডার্বি বাতিল জানানো হয়। নিরাপত্তার অভাবের কারণে কম সংখ্যক দর্শকের উপস্থিতিতে ডার্বি ম্যাচ করানোর প্রস্তাব রাখা হলেও মরসুমের প্রথম আইলিগ ডার্বির আয়োজক মোহনবাগান আপত্তি জানায়। এরপর ডার্বির দিন পরিবর্তন করে তা ১৯ জানুয়ারি খেলা হবে বলে জানানো হল।

লিগের এই বড় ম্যাচ পিছিয়ে যাওয়ার কারণে আই লিগের কয়েকটি ম্যাচের সূচিতে পরিবর্তন হতে চলেছে। ১৭ জানুয়ারির নেরোকা-মোহনবাগান ও ২১ জানুয়ারির ইস্টবেঙ্গল-আইজল ম্যাচ দুটির দিন পরিবর্তন করা হবে বলে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+