চোটের বাজারেও বাগান শিবির মজে দুই কোচের জন্মদিনে
বৃহস্পতিবার মোহনবাগানের সামনে শিলং লাজং। চোট সমস্যা জর্জরিত বাগান শিবির
বাগানে জোড়া কোচের জন্মদিনে ডবল বোনানজা। কোচ সঞ্জয় সেন ও কোচ শঙ্করলাল চক্রবর্তীর জন্মদিন সেলিব্রেট হল বেশ জমাট ভাবেই।

ডার্বি ম্যাচে জয় তারপর চার্চিলের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স । ফলে শীতেও বাগানে এখন বসন্তের হাওয়া। তবে চিন্তার বড় একটা কারণ অবশ্য আছে। বারাসতে চার্চিল ম্যাচ চলাকালীন বেশ কিছু ফুটবলার চোট পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন সনি নর্ডি, ক্রোমার মত হেভিওয়েটরা। তবে কোচ সঞ্জয় সেন ও শঙ্করলাল চক্রবর্তীর জন্মদিন এদিন যেভাবে পালন হল তা দেখে অবশ্য বোঝার উপায় ছিল না কিছু চিন্তার আছে।

হেভিওয়েটরা কার্যত বৃহস্পতিবারের ম্যাচে বাদ বুঝে . নিখিল কদন, দীপেন্দু দুয়ারি, গুরজিন্দরদের প্রথম একাদশের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। বাগানের সহকারি কোচ শঙ্করলাল চক্রবর্তীর মত, 'প্রথম একাদশের ৩-৪ জন না নামলেও দলের ছন্দ নষ্ট হবে না। কারণ বাকিদের মধ্যে নিজেদের প্রমাণ করার তাগিদ থাকবে।'












Click it and Unblock the Notifications