আক্রমণভাগকে শক্তিশালী করতে হায়দরাবাদ এফসির উইঙ্গারকে টার্গেট করেছে মোহনবাগান

দলবদলের বাজারে আক্রমণভাগকে শক্তিশালী করাই এবারের মূল লক্ষ্য মোহনবাগানের। চলতি মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও গোল করার লোকের অভাব বেশিরভাগ ম্যাচেই ভুগিয়েছে সবুজ মেরুনকে। দিমিত্রি আসায় কিছুটা হলেও শ্রী ফিরেছিল ফেরান্দোর দলের স্ট্রাইকিং লাইনে।তবে স্থায়ী সমাধান হয়নি।

এবারের ঘটনা শিক্ষা নিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আগামী মরসুমে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে চাইছেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্সের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা হয়েছে গঙ্গাপাড়ের ক্লাবের। কিন্তু বিশ্বকাপারকে সবুজ মেরুন সই করাতে হলে মোটা টাকা খরচ করতে হবে ক্লাবকে।

মহম্মদ ইয়াসির

কিন্তু শুধুমাত্র বিদেশিদের উপরই ভরসা রাখতে চাইছেন না দল গঠনের দায়িত্ব থাকা কর্তারা। তাদের নজরে রয়েছেন একজন দেশীয় আক্রমণাত্মক মিডফিল্ডার। হায়দ্রাবাদ এফসি হয়ে চলতি মরসুমে নজর কেড়েছেন মহম্মদ ইয়াসির। ২৫ বছর বয়সী এই ভারতীয় তারকাকে নিতে আগ্রহী সবুজ মেরুন।

এবারের আইএসএলে কুড়িটি ম্যাচ খেলেছেন ইয়াসির, তিনটি গোল করেছেন চারটি গোল করিয়েছেন। মূলত স্ট্রাইকার হলেও মাঝমাঠে খেলা তৈরির কাজটাও সাবলীলভাবেই করতে পারেন মণিপুরী এই ফুটবলার। চলতি বছরে আইএসএলে একেবারেই ভালো ছন্দে দেখা যায়নি লিস্টন কোলাসোকে। আশিক কুরিয়ান তার পরিবর্তে খেলেছেন। কিন্তু দিমিত্রি হুগো বুমোসকে বল সাপ্লাই দেওয়ার কাজটা বারবারই ব্যাহত হয়েছে।

মহম্মদ ইয়াসির

আইএসএলের বেশিরভাগ ম্যাচেই দেখা গিয়েছে নীচে নেমে আসতে দিমিত্রিকে। শেষ দিকে বক্স স্ট্রাইকার হিসাবে গ্যালিগোকে নিয়েছিল এটিকে মোহনবাগান। তবে আগামী মরসুমে উরুগুয়ে স্ট্রাইকারকে ছেঁটে ফেলার সম্ভবনাই প্রবল।
এই পরিস্থিতিতে ইয়াসিরের দিকে নজর রয়েছে মোহনবাগানের। তার এজেন্টের সঙ্গে কথাবার্তাও চলছে কর্তাদের।

মহম্মদ ইয়াসির

তবে ইয়াসির হায়দরাবাদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। তাই তাকে আনতে হলে দিতে হবে ট্রান্সফার ফি। বর্তমানে হায়দরাবাদ এফসি থেকে বার্ষিক ২ কোটি টাকা পান এই রাইট উইঙ্গার।তবে মোহনবাগান কর্তারা চেষ্টা চালাচ্ছেন এই প্রতিভাবান ফুটবলারটির সঙ্গে চুক্তি করার।

অতীতেও নিজামের শহরের দল থেকে আশিষ রাই, আশিক কুরিয়ানের মতো তারকাকে দলে নিয়েছে এটিকে মোহনবাগান। এবারও হায়দরাবাদের ডেরা থেকে ইয়াসিরকে তুলে আনাই লক্ষ্য মোহনবাগানের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+