তেরঙায় ভরে গেল বাগান গ্যালারি, কামো-ক্রোমা জুটিতে প্রাক স্বাধীনতা সেলিব্রেশন

কলকাতা লিগে সোমবার অভিযান শুরু করল মোহনবাগান। জয় দিয়ে শুরু অভিযান।

প্রাক স্বাধীনতা দিবসে মোহনবাগান গ্যালারিতে স্বাধীনতার সেলিব্রেশন। সবুজ -মেরুণ স্বাভাবিকভাবেই জয় দিয়ে নিজেদের কলকাতা লিগ অভিযান শুরু করল শঙ্করলাল চক্রবর্তীর মোহনবাগান। সাদার্ন সমিতির বিরুদ্ধে ৩- ০ গোলে জিতল মোহনবাগান।

ম্যাচের নায়ক

সোমবার বিকেল থেকেই জমজমাট মোহনবাগান মাঠ। ফ্লাডলাইটের আলোয় দারুণ ফুটবল খেলা উপহার দিল মোহনবাগান। প্রথমার্ধে অবশ্য মোহনবাগানকে গোলমুখ খুলতে দেয়নি হেমন্ত ডোরার সাদার্ন সমিতি। এক সপ্তাহ আগে দল অ্যাসেম্বেল করে এদিন মাঠে নামে সাদার্ন সমিতি। কারণ তাদের এবারের লিগে অংশগ্রহণই অনিশ্চত ছিল। প্রথমার্ধ থেকেই বারবার আক্রমণ শানাচ্ছিল ক্রোমা-কামো জুটি।

তেরঙায় ভরে গেল বাগান গ্যালারি, কামো-ক্রোমা জুটিতে প্রাক স্বাধীনতা সেলিব্রেশন

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মোহনবাগান। ৫২ মিনিটে ডেডলক ভাঙেন বাগানের লাইবেরিয়ান বিদেশি ক্রোমা। ক্রোমার জোরালো শট সাদার্নের গোলরক্ষক ভাস্কর রায় হাত থেকে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গেই যেন গ্যালারিতে স্বাধীনতা দিবসের সেলিব্রেশন।

তেরঙায় ভরে গেল বাগান গ্যালারি, কামো-ক্রোমা জুটিতে প্রাক স্বাধীনতা সেলিব্রেশন

বাগানের হয়ে দ্বিতীয় গোল করেন আজহারউদ্দিন মল্লিক। ক্রোমার গোল বাউন্ড শট সাদার্ন রক্ষণে প্রতিহত হলেও আজহার ইনস্টেপে গোলে বল ঢুকিয়ে দেন।

৮২ মিনিটে তৃতীয় গোল করেন পরিবর্ত হিসেবে নামা শিল্টন ডি সিলভা। এদিকে শেষবেলায় একটি পেনাল্টি পেলেও ব্যবধান কমাতে ব্যর্থ সাদার্ন সমিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+