ISL: আইএসএলের মতোই কলকাতা লিগকেও গুরুত্ব দিতে হবে, মোহনবাগানকে কড়া বার্তা অরূপ বিশ্বাসের
শনিবার উত্তপ্ত বার্ষিক সাধারণ সভার পরে বাংলার সন্তোষ ট্রফি জয়ীদের সংবর্ধনা দিল মোহনবাগান ক্লাব। সন্তোষ জয়ী গোটা দলকে ৫.৫ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হল। এই সংবর্ধনা মঞ্চ থেকেই মোহনবাগান ক্লাবকে আরও বেশি ভূমিপুত্র তুলে আনার আহ্বান জানালেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
বাংলার সন্তোষ ট্রফি জয়ীদের সংবর্ধনার অনুষ্ঠানে মোহনবাগান ক্লাবে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই অরূপ বিশ্বাস মোহনবাগান ক্লাবকে ভূমিপুত্র তুলে আনার এবং কলকাতা লিগকে আরও বেশি গুরুত্ব দেওয়ারকড়া বার্তা দিলেন অরূপ বিশ্বাস।

অরূপ বিশ্বাস বলেন,এখন মোহনবাগান এসজি আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ছে এটা অত্যন্ত একটা ভালো দিক। কারণ মোহনবাগান এসজি আইএসএল চ্যাম্পিয়ন হলে ভারত সেরা হবে সেটা হবে অত্যন্ত গর্বের। তবে মোহনবাগান এসজির আইএসএল দলে কজন বাঙালি ফুটবলার আছেন! শুধু একজন অধিনায়ক শুভাশিস বোস, আর একজন ফুটবলারের আছেন তাঁর নাম দিব্যেন্দু বিশ্বাস। মোহনবাগান এসজি কত কোটি টাকার দল সেটা আমি জানি না। ৭০-৮০, ৯০ কোটি টাকার দল সেটা আমি জানি না। তবে মোহনবাগান এসজি দলে বাঙালি ফুটবলারদের সংখ্যা সংখ্যা খুবই কম ।
এরপরই অরূপ বিশ্বাস বলেন, আমি মোহনবাগান ক্লাবকে বলব আইএসএল-এর মতই কলকাতা লিগকেও গুরুত্ব দিন। আমি আসার পথে দেখছিলাম মোহনবাগান ক্লাব এবার কলকাতা লিগে পাঁচ নম্বরে রয়েছে। এটা কেন হবে? মোহনবাগান ক্লাব সব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে। আইএফএর সঙ্গে কোন মনোমালিন্য থাকলে সেটা মিটিয়ে নিন। একইসঙ্গে অরূপ বিশ্বাস আরও বলেন, জীবনে চলতে গেলে আমার সঙ্গে অনেকের মনোমালিন্য তৈরি হয়। মোহনবাগান ফুটবল ক্লাবের জন্ম হয়েছিল ফুটবলার তৈরির জন্য.
অরূপ বিশ্বাসের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছেন মোহনবাগান কলকাতার লিগকে তখনই গুরুত্ব দেবে যখন শুধুমাত্র স্থানীয় ফুটবলারদের খেলানো বাধ্যতামূলক হবে। শুধুমাত্র কলকাতা লিগে যখন ভূমিপুত্ররা খেলবে তখনই মোহনবাগান ক্লাব এই লিগকে গুরুত্ব দেবে।
কলকাতা লিগে বিদেশি খেলানো বন্ধ হলেও সব দলে ভিন রাজ্যের ফুটবলাররা খেলেন এবং ভিন রাজ্যের ফুটবলারদের আধিক্যয় বেশি থাকে এই পরিস্থিতিতে মোহনবাগানের দাবি শুধুমাত্র স্থানীয় ফুটবলারদের নিয়ে কলকাতা লিগের দল গঠন করতে হবে। বিকেলে এজিএম থেকে সন্ধ্যা সংবর্ধনা সভা, সব মিলিয়ে শনিবার বিতর্কে জমজমাট থাকলেও মোহনবাগান ক্লাব লন।












Click it and Unblock the Notifications