বাগানের জয়ের হ্যাটট্রিক, পিছিয়ে পড়েও জয়ের ধারা অব্যহত বাগানের
কলকাতা লিগে জয়ের ধারা অব্যহত মোহনবাগানের। পাঠচক্রকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক বাগানের
এক গোল দিয়ে মোহনবাগানের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল পাঠচক্র, ম্যাচের বয়স তখন ১৫ মিনিট। কিন্তু সেটাই যেন ছোট দলটার ভুল ছিল। এরপরই প্রত্যাঘাতের ঝাঁঝে যেন উড়ে গেল গোটা দল। ৪-১ গোলে ম্যাচ জিতল মোহনবাগান। চারটি গোল করে ম্যাচের নায়ক কামো।

এদিন ম্যাচের ১৫ মিনিটে পাঠচক্রকে এগিয়ে দেন নাডং ভুটিয়া। কিন্তু এরপর কামো-ক্রোমা জুটিতে পাঠচক্রকে ম্যাচ থেকে মুছে দিল। ২৪ মিনিটে কামো গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান। ৪২ মিনিটে ফের গোল। এবারও গোলদাতা কামোই। ২-১ গোলে এগিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল মোহনবাগান। কামো দুটি গোল করায় চাঙ্গা ক্রোমা এবার গোল করেন।৫৯ মিনিটে ক্রোমার গোলে স্কোরলাইন ৩-১ হয়ে যায়। ৬১ মিনিটে ফের গোল। এবার নিজের হ্যাটট্রিক সেরে নেন কামো বায়ি। মোহনবাগানের জার্সি গায়ে নিজের প্রথম হ্যাটট্রিক সেরে নিলেন কামো। এতেই শেষ নয়, ম্যাচের ইনজুরি টাইমে এদিন আরও একটি গোল করে চতুর্থ গোলটিও সেরে নেন কামো বায়ি। ৯৪ মিনিটে অবশ্য পাঠচক্রের হয়ে একটি গোল শোধ করেন সানডে।












Click it and Unblock the Notifications