ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর খারাপ খেলে পয়েন্ট খোয়ানোর আশঙ্কা দূর করে রবিবার বারাসত স্টেডিয়ামে বিরাট জয় উপহার দিলেন সনি-ডিকারা।

ডার্বি জয়ের পরের ম্যাচে হোঁচট খাওয়ার ইতিহাস রয়েছে মোহনবাগানের। তাই প্রত্যেক বাগান-ফুটবলারকে সতর্ক করে দিয়েছিলেন মোহন-কোচ সঞ্জয় সেন। কোচের সেই আশঙ্কা দূর করে রবিবার বারাসত স্টেডিয়ামে বিরাট জয় উপহার দিলেন সনি-ডিকারা। সনি-ডিকা জুটিতে গোয়ার চার্চিল ব্রাদার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিল মোহনবাগান।

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

শনিবার লাজংয়ের বিরুদ্ধে পাঁচ গোলে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। তারপর এদিন চার্চিলকে ৫ গোলে হারিয়ে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকেও বার্তা দিল সবুজ-মেরুন শিবির। এদিন ডার্বির পর জয়ের ধারা বজায় রাখতে প্রথম থেকেই চার্চিল ডিফেন্সে ত্রাস সঞ্চার করেন সনি-ডিকা-ক্রোমারা। সেই আক্রমণের সূত্র ধরেই ডিকা দুটি গোল করে যান। একটি করে গোল করেন সনি নর্ডি, ক্রোমা ও ফৈয়াজ আহমেদ।

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বি জয়ের পর অগ্রগমন বজায় রাখতে এই ম্যাচে কোনওমতেই পয়েন্ট নষ্ট করা চলবে না। সেই চাপ মাথায় নিয়ে এবার প্রথম বারাসত স্টেডিয়ামে কৃত্রিম ঘাসের মাঠে নেমেছিলেন বাগান ফুটবলাররা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা দলটাকেই এদিন মাঠে নামিয়েছিলেন সঞ্জয়। ডিকাকে নিয়ে সংশয় ছিল, তবে শনিবার অনুশীলনে নজর কেড়েছিলেন ডিকা। তাই তাঁকেও প্রথম একাদশে রাখা হয়। শুধু নরহরির জায়গায় খেলানো হয় ফৈয়াজ আহমেদকে। এদিন তিনি নজর কেড়ে নেন বাগান-প্রেমীদের। একটি গোল করেন ক্রোমার ক্রস থেকে আর একটি গোল করার ক্রোমাকে দিয়ে।

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

Dum Dum Dicka Dicka!#HeroILeague #MBvCB pic.twitter.com/rU2z3QDiYo
— Hero I-League (@ILeagueOfficial) December 10, 2017

এদিনও বাগান অধিনায়ক সনি নর্ডি তাঁর পায়ের জাদুতে বিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। সোলো রানে একটি গোলও করেন তিনি। কিন্তু এদিন তাঁকে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়। তবে তাঁর চোট মারাত্মক কিছু নয় বলেই মনে করা হচ্ছে। বড় জয়ে এলেও এদিন বাগান কোচের কপালে ভাঁজ পড়ল চোটের তালিকা দীর্ঘ হওয়ায়। ইউটা, অরিজিত বাগুই, ফৈয়াজের পর চোট পেলেন সনিও।

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

ডার্বির পর ফের বিরাট-জয়ে বাগানে বসন্ত, আলো ছড়ালেন সনি-ডিকা

.@Mohun_Bagan blank @ChurchillB_Goa 5-0 with a 5⭐️ performance in a goal fest at the Barasat Stadium.#HeroILeague #MBvCB pic.twitter.com/Ny9MAkFwMx
— Hero I-League (@ILeagueOfficial) December 10, 2017

এদিনের জয়ের ফলে মোহনবাগান তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল। মিনার্ভাও একই পয়েন্টে রয়েছে। তবে গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল তিন ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করে রয়েছে লাজংয়ের পরেই চতুর্থ স্থানে। লাজংয়ের সংগৃহীত পয়েন্ট তিন ম্যাচে ছয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+