ডার্বির প্রেস মিটে ক্লাবের জার্সি গায়ে না চাপিয়ে বিতর্কে ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো

কলকাতা লিগের ডার্বি ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। শুক্রবার হয়ে গেল ডার্বির সাংবাদিক সম্মেলন। আর সেখানে ক্লাবের জার্সি গায়ে না চাপিয়ে বিতর্কে ইস্টবেঙ্গলের কোচ আলেজান্দ্রো

রবিবার বাঙালির বড় ম্যাচ। কলকাতা লিগের ডার্বি ঘিরে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। শুক্রবার হয়ে গেল ডার্বির সাংবাদিক সম্মেলন। আর সেখানে ক্লাবের জার্সি গায়ে না চাপিয়ে বিতর্কে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনেন্দেস।

ঠিক কী ঘটেছে?

সরকারি ম্যাচে সাংবাদিক বৈঠকে ক্লাবের জার্সি পড়তেই হবে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এমন কোনও নিয়ম না থাকলেও ক্লাবকে সম্মান জানিয়েই কোচ ও ফুটবলাররা ক্লাবের জার্সি পরেই সাংবাদিকদের সামনে আসেন। শুক্রবার অবশ্য অন্য ছবি ধরা পড়ল। মোহনবাগান কোচের গায়ে ক্লাবের জার্সি থাকলেও ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো খয়েরি রঙের একটি টি-শার্ট পরে প্রেস মিটে আসেন। এই নিয়ে বিতর্ক তৈরি হয়।

আইএফের বক্তব্য

এমনিতেই ক্লাবের সঙ্গে স্পনসর কোয়েসের সম্পর্ক এখন তলানিতে। এরপর কোচের এই আচরণ নিয়ে নতুন করে বিতর্ক। আইএফএ-র তরফ থেকে জানানো হয়েছে, প্রেস মিটের জন্য কোনও ড্রেস কোড নেই। কোচ যা মনে করেছে,সেটাই পরেছে।

ক্লাবের বক্তব্য

অন্যদিকে ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেছেন, 'ক্লাবের প্রেস মিটে কোচের গায়ে কেন জার্সি নেই, সেটা আমাদেরও প্রশ্ন।' তবে সামনেই ম্যাচ। রবিবার মেগা ডার্বির উত্তাপের মাঝে এই বিষয় নিয়ে এখন চর্চা চলুক চাইছেন না কর্তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+