অজি বিশ্বকাপারকে এনে দল বদলে বড় চমক দিতে পারে মোহনবাগান
সুপার কাপের মধ্যেই আগামী মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে এটিকে মোহনবাগান। আগামী মরসুম থেকে মোহনবাগানের নামের আগে থাকবে না এটিকে, নতুন নাম হবে মোহনবাগান সুপার জায়ান্টস।নামের মতোই দলকেও আরও শক্তিশালী করার কাজ এখন থেকেই শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আইএসএল চ্যাম্পিয়ন দলটাকেই ধরে রাখতে চলেছেন সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। কোচ জুয়ান ফেরান্দো সহ সমস্ত সাপোর্ট স্টাফদেরই ধরে রাখা হচ্ছে।তবে দলকে আরও শক্তিশালী করতে এখন থেকেই মাঠে নেমে পড়েছেন মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। চলতি মরসুমে আইএসলের মাঝপথ পর্যন্ত গোল করার সমস্যায় ভুগিয়েছে ফেরান্দোর দলকে।

গঙ্গা পাড়ে ক্লাবের দল গঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে অজি বিশ্বকাপারের এজেন্টের কয়েক সপ্তাহ আগে দীর্ঘ বৈঠক হয়েছে। ডিল ডান হয়ে গিয়েছে এই কথা বলার সময় এখনও আসেনি। তবে দুই পক্ষের কথাবার্তা কিন্তু ভালো মতোই এগিয়েছে। কামিন্স এই মুহুর্তে 'এ' লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেললে কামিন্সের জন্ম কিন্তু স্কটল্যান্ডে। ২০১৩ সাল থেকে সিনিয়র দলে কেরিয়ার শুরু করে কামিন্স। ২০১৭ সালে ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট যোগ দেন। পাশাপাশি রেঞ্জার্সের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

প্রতিপক্ষের বক্সে রীতিমতো ঝড় তুলতে পারেন তিনি। তাই অজি তারকার সিভি বেশ পছন্দ হয়েছে বাগান টিম ম্যানেজমেন্টের।তার এজেন্টের সঙ্গে কথাবার্তা চলছে। খুব দ্রুতই অজি ফরোয়ার্ডকে জালে তুলতে চাইছেন সবুজ মেরুন কর্তারা।বার পুজোর সকালেই তার নাম ঘোষণা করা হতে পারে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications