MB vs EB: ইস্টবেঙ্গল ১২ বছরের খরা কাটাল সুপার কাপে, ২০১২ থেকে কতগুলি ট্রফি জিতেছে মোহনবাগান?
MB vs EB: কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের দ্বিতীয়ার্ধের আগে মনোবল বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। ৩ ফেব্রুয়ারি চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট।
কলিঙ্গ সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে পরাস্ত হয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি বছরের ডার্বি দ্বৈরথের পরিসংখ্যানেও পিছিয়ে সবুজ মেরুন। তারই মধ্যে দল ও সমর্থকদের মনোবল বাড়ানোর প্রয়াস ক্লাবের প্রাক্তন সচিবের।

গত বছরের ডুরান্ড কাপেই সবুজ মেরুনের কাছে লাগাতার পরাজয়ের ধারা থামাতে সক্ষম হয়েছিল ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বের ডার্বি জিতে। যদিও সেই ডুরান্ড কাপের ফাইনালেই মোহনবাগান সুপার জায়ান্ট মধুর প্রতিশোধ নেয়, ইস্টবেঙ্গলকে পরাস্ত করে কাপ জিতে। এরপর সুপার কাপ ডার্বিতে জিতেছে ইস্টবেঙ্গল।
আজই কলিঙ্গ সুপার কাপ জিতে শহরে ফিরেছে লাল হলুদ। বিমানবন্দর থেকে ক্লাব তাঁবু, সর্বত্র দেখা গিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের বাঁধনহারা উচ্ছ্বাস। যদিও কাল বিশ্রাম নিয়েই বুধবার থেকে ডার্বি প্রস্তুতি শুরু করে দেবে ইস্টবেঙ্গল। মোহনবাগান সুপার জায়ান্ট অবশ্য ইতিমধ্যেই বড় ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে।
২০১২ সালে ফেডারেশন কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর গতকালই প্রথম লাল হলুদ ব্রিগেড কোনও সর্বভারতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এতদিন ট্রফির খরার জন্য কম কটুকথা হজম করতে হয়নি ইস্টবেঙ্গল ক্লাবকে। বেশ কয়েকজন কোচ বদলেও কাজের কাজ হয়নি। বর্তমান দলে একজনও নেই যিনি বারোর ফেডারেশন কাপ-জয়ী দলে ছিলেন।
আর এই বিষয়টিকে সামনে রেখেই কলকাতা ডার্বির আগে ইস্টবেঙ্গলকে খোঁচা দিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস। পড়শি ক্লাবে আবেগের বাঁধনহারা উচ্ছ্বাস দেখে সৃঞ্জয় খোঁচা দিলেন ২০১২ সাল থেকে মোহনবাগানের জেতা ট্রফির খতিয়ান দিয়ে। ২০১৫ ও ২০২০ সালে মোহনবাগান আই লিগ জিতেছিল।
এ ছাড়া ২০১৬ সালে ফেডারেশন কাপ জেতে সবুজ মেরুন। ২০১৮ সালে কলকাতা ফুটবল লিগ জিতেছে মোহনবাগান। গত বছর আইএসএল ও ডুরান্ড কাপেও চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তবে এই সোশ্যাল মিডিয়া পোস্টকে পাত্তা দিতে নারাজ ইস্টবেঙ্গল। বিশেষ করে সত্তরের দশকে টানা কয়েক বছর বাগানের ট্রফিহীন থাকার ঘটনাও মনে করাতে ছাড়ছেন না লাল হলুদ কর্তারা।
সোশ্যাল মিডিয়াতেও চলছে দুই দলের সমর্থকদের মধ্যে যুদ্ধ। ইস্টবেঙ্গল যে পেনাল্টি পেয়েছিল একটি ফুটেজ দেখিয়ে সবুজ মেরুন সমর্থকরা জানতে চেয়েছেন, কীভাবে সেটি পেনাল্টি হতে পারে? পাল্টা লাল হলুদ সমর্থকরা দাবি জানিয়েছেন, যাঁরা ওই ভিডিও পোস্ট করছেন তাঁদের কাছে নিশ্চয়ই নন্দ কুমারকে বক্সের মধ্যে ফেলে দেওয়ার ভিডিওটি আছে। যা পোস্ট করলে দেখা যাবে রেফারি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন লাল হলুদকে।
ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় আইএসএলে পিছিয়ে আছে বাগানের চেয়ে। লাল হলুদ ফুটবলাররা অবশ্য সুপার কাপের সাফল্য থেকে সঞ্চিত আত্মবিশ্বাস সম্বল করেই চাকা উল্টোদিকে ঘোরাতে চাইবেন। পরবর্তী ডার্বির আগে অবধি অবশ্য চলবে মনস্তাত্ত্বিক লড়াইও। সমর্থকরাও যেভাবে নানা তথ্য, পরিসংখ্যান তুলে একে অপরকে বিঁধছেন, তাতে বাংলার ফুটবলে ফের জোয়ার আসার ইঙ্গিতই দেখছেন বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications