Mohun Bagan Super Giant: সামাদকে ছাড়তে কঠিন শর্ত কেরলের! অধিনায়ককেই ছেড়ে দেবে মোহনবাগান?
দল বদলে একের পর এক চমক দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে সবুজ মেরুন যেমন ফোকাস করেছে বিশ্বকাপার, ইউরো কাপারদের। তেমনই দেশীয় তারকাদেরও বেশিরভাগের ঠিকানা এবার গঙ্গাপাড়ের ক্লাব। অনিরুদ্ধ থাপা, শুভাশিস বোস, আনোয়ার আলির মতো একঝাঁক ভারতীয় দলের ফুটবলার এখন মেরিনার্স ব্রিগেডের সদস্য। এবার কী সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও বড় নাম।
একের পর এক জাতীয় দলের তারকার ঠিকানা এবার মোহনবাগান সুপার জায়ান্ট। আর এই তালিকায় নবতম সংযোজন হতে পারেন সাহাল আবদুল সামাদ। রবিবার আনোয়ার আলির সই পর্বের পর দাবানলের মতোই খবরটা ট্রান্সফার মার্কেটে ছড়িয়ে পড়েছে। ভারতীয় দলের অ্যাটাকিং মিডিও-কে এবার দলে নিতে চলেছে সবুজ মেরুন শিবির।তাও রেকর্ড পরিমান ট্রান্সফার ফি দিয়ে।

সামাদের জন্য সৌদি প্রো লিগের বেশ কয়েকটা ক্লাবের তরফে প্রাথমিকভাবে খোঁজ খবর নেওয়া হয়েছিল এজেন্টের মাধ্যমে। তবে সামাদের সৌদি লিগে যাত্রা সম্ভবত হচ্ছে না। ভারতেই খেলতে হবে জাতীয় দলের এই ফুটবলারকে। তাই সামাদকে নিতে মরিয়া মোহনবাগান।
প্রীতম কোটালের সঙ্গে সোয়াপ ডিলের সঙ্গেই কেরালা ব্লাস্টার্স সাহালের জন্য দর হেঁকেছে ২.৫ কোটি টাকা। আসলে ফেডারেশনে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে কেরলের দলটি। ফলে তাদের টাকার দরকার।

কেরলের শর্তে মোহনবাগান রাজিও। অবস্থার বিশাল কোনও বদল না ঘটলে এবার সাহাল মোহনবাগানেই নাম লেখাচ্ছেন। যা খবর, তাতে প্রীতমকে দিয়ে সামাদকে দলে নিতে চাইছে মোহনবাগান। সেক্ষেত্রে প্রীতমকে পেয়ে নিজেদের রক্ষণকে আরও শক্তিশালী করে নিতে পারবে কেরালা ব্লাস্টার্স।
আনোয়ার আলি দলে আসায় রক্ষণকে আরও শক্তিশালী করে নিয়েছে মোহনবাগান। তবে এখন প্রশ্ন হল আনোয়ার আলিকে দলে নেওয়ায় সবুজ মেরুনে প্রীতম কোটালের ভাগ্য কী হতে চলেছে? আইএসএল জয়ী অধিনায়কেই ছেড়ে দেবে মোহনবাগান?
দলবদলের বাজারে সবুজ মেরুনের আইএসএল জয়ী অধিনায়ক প্রীতম কোটালকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রক্ষণকে শক্তিশালী করতে কেরালা ব্লাস্টার্সের ২২ বছরের সেন্টার ব্যাক হরমিপাম রুইভাকে দলে নিতে চেয়েছিল মোহনবাগান। কেরালা ব্লাস্টার্সের কাছে ভালো আর্থিক প্রস্তাব রাখা হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস কর্তৃপক্ষের তরফে।

কেরালা ব্লাস্টার্সের তরফে ট্রান্সফার ফি তো বটেই সেই সঙ্গে সোয়াপ ডিল চাওয়া হয়েছিল, কেরালার তরফে প্রস্তাব রাখা হয়েছে হরমিপামকে পেতে হলে ট্রান্সফার ফির সঙ্গে প্রীতম কোটালকে ছাড়তে হবে। ফলে আইএসএল জয়ী অধিনায়কের দল ছাড়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল জল্পনা। প্রীতম বাগান রক্ষণের স্তম্ভ। ফলে উত্তরপাড়ার বঙ্গ সন্তানের দল ছাড়া নিয়ে ক্রমেই বাড়তে থাকে জল্পনা কল্পনা।












Click it and Unblock the Notifications