একদিকে আগমন, অন্যদিকে বিদায়ের ধ্বনি। আসন্ন মরসুমে জেমন কামিন্স, অনিরুদ্ধ থাপাদের সবুজ মেরুন জার্সি পড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তবে গতবারের দল থেকে বেশ কয়েকজনকে বাদ দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট।
বাগান শিবিরে কান পাতলেই শোনা যাচ্ছে দুই বিদেশি ফুটবলারকে এবার ছেড়ে দেওয়া হতে পারে। তারমধ্যে একজনের নাম হগো বুমোস। অবাক করেও এমনই খবর সবুজ মেরুন সূত্রের। একটা সময় আইএসএলের অন্যতম সেরা বিদেশি হুগোকে রেকর্ড পরিমাণ অর্থে মুম্বই সিটি এফসি থেকে দলে নিয়েছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।
ছবি-হুগো বুমোস ইনস্টাগ্রাম
কিন্তু সম্প্রতি শোনা যাচ্ছে ফরাসি তারকার উপর মোহভঙ্গ হয়েছে ম্যানেজমেন্টের। আইএসএল চ্যাম্পিয়ন হলেও হুগোর পারফরম্যান্স খুশি করতে পারেননি বাগান কোচ ও ম্যানেজমেন্টকে। ফলে আগামী মরসুমে তাঁর পরিবর্তে অন্য বিদেশিকে মাঝমাঠে নিতে চাইছে সবুজ মেরুন। বুমোসকে পুরোপুরি ছাড়তে নারাজ মোহনবাগান। তাঁকে লিয়নে বিদেশের কোনও ক্লাবে পাঠাতে চাইছে বাগান।
তবে হুগোকে ছাড়লেও ভারতের কোনও ক্লাবে তাঁকে ছাড়া হচ্ছে না। হুগোর সঙ্গে আরও তিন বছরের চুক্তি রয়েছে মোহনবাগানের সেই জন্যই তাঁকে বিদেশের কোনও ক্লাবে সই করচাইছে সবুজ-মেরুন। সরাসরি তাঁকে ছাড়তে হলে, অনেক টাকা দিতে হবে মোহনবাগানকে।
ছবি-হুগো বুমোস ইনস্টাগ্রাম
অন্যদিকে দ্বিতীয় যে বিদেশিকে ছাড়তে পারে গঙ্গাপারের ক্লাব, তাঁর নাম জনি কাউকো। একটা সময় ফেরান্দোর দলের স্তম্ভ ছিলেন ফিনল্যান্ডের এই ফুটবলার। কিন্তু এসিএল ইনজুরির কবলে পড়েছেন ফিনল্যান্ডের তারকা। বাগান সূত্রের যা খবর তাতে জনির পুরো ফিট হতে ডিসেম্বর মাস পর্যন্ত সময় লাগবে। কিন্তু অক্টোবরেই শুরু হয়ে যাবে আইএসএল ফলে। ততদিন জনির জন্য অপেক্ষা করা কঠিন।
গত মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হলেও গোল করার লোক খুঁজে পাওয়া কঠিন হয়েছিল। দিমিত্রি পেত্রাতোস ছাড়া কেউই তেমন ধারাবাহিকতা দেখাতে পারেননি। নতুন মরসুমে আরও শক্তিশালী হয়ে নামতে মরিয়া সবুজ মেরুন ব্রিগেড।
ছবি-আলবার্তো কুইলেস ইনস্টাগ্রাম
দিমিত্রির সঙ্গে এবার আক্রমণভাগে খেলবেন জেসম কামিন্স। কর্তারা চেষ্টা চালাচ্ছেন একজন ভালো অ্যাটাকিং মিডিওকে দলে নিতে। দিপর্তিভো ল্য করুনার হয়ে খেলা আলবার্তো কুইলেসকে প্রস্তাব পাঠিয়েছে সবুজ মেরুন। চলতি মরসুমে স্প্যানিশ এই স্ট্রাইকারের সঙ্গে চুক্তি শেষ হয়েছে তাঁর দলের। ফলে ফ্রি এজেন্ট হিসাবে কুইলেসকে দলে পারে আইএসএল চ্যাম্পিয়নরা।
তবে প্রীতম কোটালকে নিয়ে অনিশ্চয়তা থাকছে। শোনা যাচ্ছে কেরলের চুক্তিপত্র পাঠানো হয়েছে আইএসএল জয়ী অধিনায়কের কাছে। তবে প্রীতম দল ছাড়বেন কিনা তা এখনও চূড়ান্ত নয়।