Mohun Bagan Super Giant: প্রথম একাদশে সুযোগ নিয়ে অনিশ্চয়তা, দল ছাড়তে চলেছেন মাঝমাঠের দুই ফুটবলার

মোহনবাগান ছেড়ে ওডিশার পথে লিস্টন কোলাসো। আসন্ন মরসুমে সম্ভবত সবুজ মেরুন জার্সিতে আর খেলতে দেখা যাবে না লিস্টন কোলাসোকে। গোয়ানিজ তারকাকে সই করাতে চলেছে ওডিশা এফসি। গত মরসুমে একেবারেই ছন্দে ছিলেন না লিস্টন। একদা সবুজ মেরুনের সেরা দেশীয় ফুটবলার গত মরসুমে একেবারেই মন ভরাতে পারেননি টিম ম্যানেজমেন্টের।

কয়েক মরসুম আগে লিস্টনই ছিলেন আইএসএলের সব থেকে দামি ভারতীয় ফুটবলার। রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে গোয়া থেকে কলকাতায় নিয়ে আসেন মোহনবাগান। ২০২১-২২ মরসুমে ভারতীয়দের মধ্যে লিস্টনই ছিলেন সর্বাধিক গোলদাতা। কিন্তু ২০২২-২৩ মরসুমে নিজের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি গোয়ানিজ এই মিডিও। তাঁর পরিবর্তে বেশিরভাগ ম্যাচেই আশিক কুরিয়ানকে খেলান ফেরান্দো।

লিস্টন কোলাসো

সূ্ত্রের খবর, গত মরসুমের শেষ দিক থেকেই ওডিশা লিস্টনের সঙ্গে কথা বলতে শুরু করে। অবশেষে লিস্টন তাতে সম্মতি দিয়েছেন। তবে দীর্ঘমেয়াদী চুক্তি চাইছেন লিস্টন। খুব দ্রুতই সরকারিভাবে ঘোষণা হতে পারে। এই মরসুমেও সুযোগ পাওয়ার সম্ভবনা কম বুঝেই নতুন দলে যেতে চাইছেন লিস্টন।

এদিকে টিম ম্যানেজমেন্ট চাইলে মোহনবাগানেই থেকে যেতে চাইছেন প্রীতম কোটাল। উত্তরপাড়ার বঙ্গ সন্তানকে নিয়ে টালবাহানা চলছে বাগানের অন্দরে।। যদিও জাতীয় দলের ফুটবলার প্রীতম নিজে চাইছেন আরও একটা মরসুম সবুজ মেরুন জার্সিতেই খেলতে। কেরল থেকে এক ডিফেন্ডারকে পেতে প্রীতমকে সোয়াইব ডিলে সেই দলে পাঠানো হতে পারে। এমন একটা পরিস্থিতি রয়েছে। যদিও হাবাস চাইছেন না প্রীতমকে ছাড়তে।

প্রীতম

এদিকে দল ছাড়তে চাইছেন পুইতিয়া। সেন্ট্রাল মিডফিল্ডে অনিরুদ্ধ থাপা চলে এসেছেন। ফেরান্দোর প্রথম পছন্দ তিনিই হবেন, বুঝতে পেরেই এবার সবুজ মেরুন ছাড়তে চাইছেন মিজো এই ফুটবলার। গত ডিসেম্বরেই পুইতিয়া কেরালা ব্লাস্টার্স থেকে পা রেখেছিলেন কলকাতায়।

অর্ধেক বছর পেরোতে না পেরোতেই মোহনবাগানে মোহভঙ্গ হয়েছে, দল ছাড়তে চাইছেন মিজো তারকা। মোহনবাগানে এসেই আইএসএল জিতেছেন। তবে চ্যাম্পিয়ন হয়েও বাগানে থাকতে চাইছেন না তিনি। তিনি সম্ভবত যোগ দিতে পারেন নিজের পুরোনো ক্লাব কেরালা ব্লাস্টার্সেই। ২০২৬ পর্যন্ত পুইতিয়ার সঙ্গে চুক্তি রয়েছে বাগানের।

আর্মান্দো সাদিকু

এমনিতে এবার মোহনবাগানের আক্রমণভাগ আইএসএলের সেরা হতে চলেছে। জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসের সঙ্গেই আক্রমণভাগে দেখা যেতে চলেছে আলবানিয়ার আর্মান্দো সাদিকুকে। জেসন কামিন্সের নাম কবে সরকারিভাবে ঘোষণা করা হবে সেই অপেক্ষায় বাগান সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+