Mohun Bagan Super Giant:স্বস্তির খবর সবুজ মেরুন সমর্থকদের জন্য, ফিট হয়ে অনুশীলনে যোগ দিলেন নির্ভরযোগ্য ফুটবলার
কঠিন সময় অবশেষে একটা সুসংবাদ মোহনবাগান এসজি ভক্তদের জন্য। চোটের ধাক্কা কাটিয়ে দীর্ঘদিন পর অবশেষে মাঠে নামলেন আনোয়ার আলি। শনিবার রাতেই কলকাতায় চলে এসেছিলেন পঞ্জাব ডিফেন্ডার। রবিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন আনোয়ার। তাঁর আগমন কিছুটা হলেও স্বস্তি দেবে স্বস্তি দেবে সবুজ মেরুন টিম ম্যানেজমেন্টকে।
গত ২৪ অক্টোবর এএফসি কাপে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচে চোট পান আনোয়ার। তারপর থেকে আর সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে মোহনবাগান ডিফেন্সকে একেবারে ভঙ্গুর করে দি্য়েছিল। এএফসি কাপে ওড়িশা এফসির কাছে পাঁচ গোল হজম করে সবুজ মেরুন দল। তারপর বছর শেষে আইএসএলে হারের হ্যাটট্রিক। নতুন বছরের শুরুতেই পদত্যাগ করেন কোচ জুয়ান ফেরান্দো। তাঁর পরিবর্তে কোচ হয়েছেন হাবাস। যদিও তিনি এখনও দলের সঙ্গে যোগ দেননি।

আনোয়ার আলির অনুপস্থিতি দলের ক্ষেত্রে যে বিরাট প্রভাব ফেলেছে তা কিন্তু বলাই যায়। রক্ষণ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এমনকি তাঁর অভাব পূরণ করার জন্য বার বার কম্বিনেশনে বদল ঘটাতে হয় ফেরান্দোকে। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। সেজন্য সময় যত এগিয়েছে আনোয়ারের ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে থেকেছে সমর্থকরা।
গতবারের আইএসএলডিআই অধিনায়ক প্রীতম কোটালের চলে যাওয়া সমর্থকদের যতটা হতাশ করেছিল আনোয়ারের আগমন ঠিক ততটাই খুশি করেছিল সকলকে। ডুরান্ড কাপ টুর্নামেন্টের প্রথম কয়েকটি ম্যাচে তার ঝলকও দেখেছিল সকলে। শুধু রক্ষণ সামাল দেওয়াই নয়, একইসঙ্গে উঠে গিয়ে গোল করার ক্ষেত্রেও পারদর্শীতা দেখান। কিন্তু চোটের জন্য অনেকটা সময়ই তাঁকে মাঠের বাইরে কাটাতে হল।












Click it and Unblock the Notifications