আইএফএ শিল্ড জয়ের খরা কাটাল মোহনবাগান সুপার জায়ান্ট, বিশালের হাতেই ভাঙল ইস্টবেঙ্গলের স্বপ্ন
২২ বছর পর ঐতিহ্যবাহী আইএফএ শিল্ডের শিরোপা জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। আজ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে রুদ্ধশ্বাস ফাইনালে ইস্টবেঙ্গলকে পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে পরাজিত করে সবুজ মেরুন।
নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে বিজয়ী নির্ধারিত হলো।

এই নিয়ে ২১ বার মোহনবাগান শিল্ড খেতাব জিতল। এর আগে তারা ২০০৩ সালে ইস্টবেঙ্গলকে পেনাল্টি শুটআউটে হারিয়েই শেষবার আইএফএ শিল্ড জিতেছিল। এই জয়ের ফলে ইস্টবেঙ্গলের রেকর্ড ২৯তম শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো।
চলতি মরশুমে তিন মাসেরও কম সময়ের মধ্যে কলকাতা ডার্বিতে দু'বার (সিএফএল এবং ডুরান্ড কাপে) ইস্টবেঙ্গল জয়ী হলেও এদিন ভাগ্য তাদের সহায় হয়নি। ম্যাচে অবশ্য ইস্টবেঙ্গলই প্রথমে এগিয়ে যায়। ৩৬তম মিনিটে মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদ গোল করে ইস্টবেঙ্গলকে লিড এনে দেন। এর আগে ৩৪ মিনিটে মোহনবাগানের জেসন কামিংস একটি পেনাল্টি মিস করেন। যা ক্রসবারের উপর দিয়ে চলে যায়।
তবে প্রথমার্ধের ঠিক আগে মোহনবাগান সুপার জায়ান্ট খেলায় ফেরে। লালেনমাউইয়া রালতে (আপুইয়া) গোল করে সমতা ফেরান। এরপর নির্ধারিত সময়ে বা অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় কোনও দলই গোল করতে পারেনি।
শুটআউটে ইস্টবেঙ্গলের হয়ে মিগুয়েল ফিগুয়েরা, কেভিন সিবিল, নাওরেম মহেশ সিং এবং হিরোশি ইবুসুকি গোল করেন। তবে জয় গুপ্তার দুর্বল শট আটকে দেন মোহনবাগানের বিশাল কাইথ। অন্যদিকে মোহনবাগানের হয়ে রবসন রবিনহো, মনবীর সিং, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস এবং অবশেষে মেহতাব সিং গোল করেন।
ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ শুটআউটের জন্য দেবজিৎ মজুমদারকে নামিয়েছিলেন। কিন্তু সেই কৌশল কাজে আসেনি। ম্যাচে দুর্দান্ত খেলা প্রভাসুখন সিংয়ের বদলে দেবজিৎকে নামানোর সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের কতটা সঠিক ছিল তা নিয়ে চর্চা চলছে। কারণ, অভিজ্ঞ এই গোলরক্ষক মোহনবাগান সুপার জায়ান্টের কোনও শটই আটকাতে পারেননি।
আজ উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলে এবং গোল করার সুযোগ তৈরি করে। মুখোমুখি লড়াইয়ে ইস্টবেঙ্গলের পরিসংখ্যান কিছুটা ভালো ছিল - আগের ৪০টি শিল্ড ম্যাচে মোহনবাগানের ৭ জয়ের বিপরীতে ইস্টবেঙ্গলের জয় ছিল ২০টি। তবে এদিন ব্রুজোঁর এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হোঁচট খেলো।
মোহনবাগান সুপার জায়ান্ট শুরু থেকেই আক্রমণাত্মক ছিল এবং নবম মিনিটেই প্রায় গোল পেয়ে যাচ্ছিল। জেমি ম্যাকলরেন এবং জেসন কামিংসের দারুণ বোঝাপড়া থেকে বল পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ফরোয়ার্ড। কিন্তু ইস্টবেঙ্গলের গোলরক্ষক গিল দারুণ সেভ করেন। ৩৪তম মিনিটে আনোয়ার আলির ফাউলের পর সবুজ মেরুন আরেকটি সুবর্ণ সুযোগ নষ্ট করে, যখন কামিংস পেনাল্টি বারের উপর দিয়ে মেরে দেন।
দুই মিনিট পর ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়। মহম্মদ রশিদের দারুণ বিল্ডআপের পর নাওরেম মহেশ সিংয়ের নীচু ক্রস থেকে আহাদাদ গোল করে ইস্টবেঙ্গলকে লিড এনে দেন। ৪৩তম মিনিটে আহাদাদ তাঁর দ্বিতীয় গোল প্রায় করেই ফেলেছিলেন। মহেশের সঙ্গে আরেকটি সুন্দর বোঝাপড়ার পর তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে। এক মিনিট পর আবারও কাছ থেকে একটি সুযোগ নষ্ট করেন তিনি। এরপর বক্সের ধার থেকে আপুইয়া দুর্দান্ত একটি বাঁ পায়ের শট নেন, যা ক্রসবারে লেগে জালে জড়ায়। বিরতির আগেই সমতা ফেরায় বাগান।
দ্বিতীয়ার্ধে উভয় দলই জয়সূচক গোলের জন্য চেষ্টা করে। ইস্টবেঙ্গলের বদলি খেলোয়াড় হিরোশি ইবুসুকি মাঠে নেমেই প্রায় গোল করে ফেলেছিলেন। মিগুয়েল ফিগুয়েরার ফ্রি-কিক থেকে হেড করেছিলেন তিনি, কিন্তু বিশাল কাইথ অসাধারণ সেভ করেন। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের মিডফিল্ডার আব্দুল সাহাল মাথায় আঘাত পান, তবে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলায় ফিরে আসেন। অতিরিক্ত সময়ে খেলার একেবারে শেষ দিকে মেহতাব সিংয়ের একটি শট গোলরক্ষক গিল আটকে দিয়ে খেলাকে অতিরিক্ত সময়ে নিয়ে যান। অতিরিক্ত ৩০ মিনিট ধরে আক্রমণাত্মক খেলা সত্ত্বেও কোনও দলই জয়সূচক গোল পায়নি।
তবে আইএফএ শিল্ডের ফাইনাল ডার্বি হলেও মাঠ ভরল না। ফলে আইএফএর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকছেই। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, মাঠ না ভরার কারণ বিভিন্ন জায়গায় কালীপুজো উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। সকলেই কালীপুজো নিয়ে ব্যস্ত। দুই দলই পর্দা টেনে অনুশীলন করছে। ফলে আমরা ভেবেছিলাম খুব উঁচুমানের ফুটবল দেখতে পাব, বিশেষ করে যখন কোচেরা বিদেশি, বিদেশি ফুটবলাররা আছেন। কিন্তু খেলা সাদামাঠাই হয়েছে। দুই দল ভালো খেলেছে। তবে পরবর্তীকালে খেলার মান আরও উন্নত হওয়া উচিত।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications