Mohun BaganSuper Giant: চোট পেয়ে ফেরান্দোর চিন্তা বাড়ালেন আনোয়ার, কতদিন থাকতে হবে মাঠের বাইরে?
এএফসি কাপের ম্যাচে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচ ড্র করে পয়েন্ট নষ্টের হতাশার মধ্যেই সবুজ মেরুন শিবিরের উদ্বেগ বাড়ালেন আনোয়ার আলি। মঙ্গলবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশের ক্লাবটির বিরুদ্ধে ম্যাচে পায়ে চোট পান বাগান ডিফেন্ডার। ম্যাচ শেষে যা আপডেট তা একেবারেই সুখকর নয় সবুজ মেরুন সমর্থকদের জন্য।
কোচ ফেরান্দোর চিন্তা বাড়াল আনোয়ার আলির চোট। দ্বিতীয়ার্ধে চোট নিয়েই মাঠ ছাড়েন সবুজ-মেরুন ডিফেন্ডার। বলে শট নিতে গেলে ভুল করে মাটিতেই শট নেন পাঞ্জাব তনয়। সঙ্গে সঙ্গে যন্ত্রনায় ছটফট করতে থাকেন। দলের মেডিকেল স্টাফরা এসে প্রাথমিক চিকিৎসা করলেও আর খেলতে পারেননি আনোয়ার। এমনকি স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয় জাতীয় দলের এই ফুটবলারকে।

তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আনোয়ারকে ছাড়াই আগামী কয়েকটা ম্যাচে দল সাজাতে হবে কোচ জুয়ান ফেরান্দোকে। কারণ ম্যাচ শেষে বাগান ডিফেন্ডারের শরীরীভাষা একেবারেই ইতিবাচক ছিল না। তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে আনোয়ারকে সেটা স্ক্যানের রিপোর্ট আসার পরই বোঝা যাবে।

দশমীর রাতে মহানদীর তীরে বসুন্ধরার সঙ্গে ম্যাচ ড্র করে দু'পয়েন্ট বিসর্জন দিয়ে এল মোহনবাগান।ম্যাচ শেষে আবার বিতর্কে জড়ালেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।তিনি বাংলাদেশের ক্লাবের ফুটবলারকে ধাক্কা দেন, এই নিয়ে বড় ঝামেলা লাগতে পারত।













Click it and Unblock the Notifications