Mohun Bagan Super Giant: হার্টের সমস্যায় বন্ধ হয়েছিল ফুটবল, বিশ্বকাপারকে সই করিয়ে চমক মোহনবাগানের

ছুটির দিনে দলবদলে বড় চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। রক্ষণকে শক্তিশালী করতে ভারতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলিকে দলে নিল সবুজ মেরুন। আন্ত মহাদেশীয় কাপ, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় দলের এই সদস্যকে দলে নেওয়ার ঘোষণা রবিবারই সেরে ফেলল মোহনবাগান।

২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ থেকেই ভারতীয় ফুটবলে উত্থান আনোয়ারের। যুব বিশ্বকাপ মাতানো এই তরুণের ফুটবল জীবন শুরুতেই শেষ হতে বসেছিল। বছর চারেক আগে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে আনোয়ারের মাঠে নামতে নিষেধাজ্ঞা জারি করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই বিপদ কাটিয়েই তিনি মাঠে ফিরেছেন। শুধু মাঠেই ফেরেননি ভারতীয় দলের রক্ষণে নির্ভরতা দিয়েছেন।

আনোয়ার

রবিবার যে বড় ঘোষণা হবে তা শনিবার রাতেই স্পষ্ট হয়ে যায়। মোহনবাগানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'রবিবার অনুপ্রেরণা (মোটিভেশন) আসছে। এখানে নজর রাখুন।' ভিডিওতে আরও লেখা ছিল, 'তুমি কত জোরে ধাক্কা দিচ্ছ, সেটা বড় বিষয় নয়। বিষয়টা হল, তুমি কতটা ধাক্কা সইতে পারবে এবং এগিয়ে যেতে থাকবে।'

দীর্ঘ প্রতীক্ষার অবসান মোহনবাগান সুপার জায়ান্টস দলে অফিসিয়ালি সই করলেন আনোয়ার আলি। এবার সবুজ মেরুন জার্সিতে খেলবেন ভারতীয় দলের সেরা স্টপার। সদ্য সাফ জয়ী ও অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা আনোয়ারের সঙ্গে চুক্তি করল মোহনবাগান। আনোয়ার দলে আসায় ফেরান্দোর দলের রক্ষণ আরও শক্তিশালী হল।

আনোয়ার

অনূর্ধ্ব ২০ আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করার নজির রয়েছে আনোয়ারের ঝুলিতে। ভারতীয় দলে অত্যন্ত সফল আনোয়ারের কলকাতায় খেলার স্বপ্ন ছিল ছোট থেকে। সবুজ মেরুন জার্সি গায়ে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। গত জুন মাসে অনিরুদ্ধ থাপাকে ৫ বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান। এ বার জাতীয় দলের আরও এক সদস্যকে দলে নিল সবুজ মেরুন।

মোহনবাগান আসন্ন মরসমগুলির জন্য দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিচ্ছে। সদ্য সমাপ্ত মরসুমে,আনোয়ার আলি এফসি গোয়ার হয়ে ১৪টি ম্যাচ খেলেছেন। একটি গোল রয়েছে তাঁর। গোল করার পাশাপাশি দুটো অ্যাসিস্টও রয়েছে তাঁর। আনয়ারকে দলে নিতে মোট ১০ কোটি টাকা খরচ করতে হচ্ছে মোহনবাগানকে। যার মধ্যে রয়েছে ট্রান্সফার ফিও।


দলে যোগদান করে আনোয়ার বলেন কলকাতায় খেলার স্বপ্ন থাকে সব ফুটবলারের। আর ঐতিহ্যশালী মোহনবাগানের জার্সি পড়ে খেলা অনেক বড় পাওনা। মোহনবাগান এসজি মিডিয়া টিমকে বলেন, 'কলকাতায় খেলার স্বপ্ন থাকে সব ফুটবলারের।আমিও ছোটবেলা থেকেই কলকাতায় খেলার স্বপ্ন দেখতাম।মোহনবাগান ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। সেরা ক্লাবে নিজেকে দ্রুত মানিয়ে নেওয়াই লক্ষ্য।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+