Mohun Bagan Super Giant: অনিরুদ্ধ থাপাকে দলে নিয়ে মাঝমাঠের শক্তি বাড়াল মোহনবাগান
জল্পনার অবসান। মোহনবাগান সুপার জায়ান্টেই সই করলেন অনিরুদ্ধ থাপা। পাঁচ বছরের চুক্তিতে সবুজ মেরুনে যোগ দিলেন ভারতীয় দলের এই মিডিও। সই পর্ব আগেই হয়ে গিয়েছিল। শুক্রবার মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করা হল অনিরুদ্ধের নাম।
মোহনবাগানে যোগ এমবি এসজি'র মিডিয়া টিমকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনিরুদ্ধ বলেছেন, "মোহনবাগানের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই খুশি। ভারতীয় ফুটবলে এই ক্লাবের ঐতিহ্য এবং প্রভাব অপরিসীম। সবুজ মেরুন জার্সি পরে খেলতে নামব ভেবে রোমাঞ্চিত হচ্ছি। আমি আশা করছি নিজের সেরাটা দিয়ে সদস্য-সমর্থকদের খুশি করতে পারব।"

ভারতীয় দলের এই তারকা ফুটবলার আগে খেলতেন চেন্নাইয়েন এফসিতে । সেখান থেকেই রেকর্ড অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান সই করিয়ে নিল দেরাদুনের ফুটবলারকে। একের পর এক তারকা সই করায় মোহনবাগান সুপার জায়েন্ট দল এই মরসুমে যে আরও শক্তিশালী হতে চলেছে তা বলা যায়।
অভিনব কায়দায় থাপার নাম ঘোষণা করল সবুজ মেরুন। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে হোটেলের ঘরে ব্যাগ ঘুছানোর সময় কিছু খুঁজতে দেখা যাচ্ছিল, পরে দেখা যায় অনিরুদ্ধ তাঁর সবুজ মেরুনের জার্সি খুঁজছিলেন। সেটি অবশ্য তাঁর আলমারিতে রাখা ছিল। পরে সেটি পরে নেন অনিরুদ্ধ থাপা।
We sent a special gift to the Midfield Maestro! 😎😏#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/HFZcRwFi96
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) June 23, 2023
একইসঙ্গে অনিরুদ্ধ বলেন 'কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা। যেদিন থেকে খেলা শুরু করেছি, সেদিন থেকেই শুনেছিলাম কলকাতা ডার্বির কথা। আমি যখন ছোটবেলায় পৈলান অ্যারোজে খেলতাম এবং কল্যাণীর অ্যাকাডেমিতে অনুশীলন করতাম, তখন ডার্বি থাকলেই যুবভারতীতে গিয়ে খেলা দেখতাম'।
ভারতীয় দলের এই ফুটবলার উল্লেখ করেঠেন, "বড় ম্যাচ যেমন জিততেই হবে, তেমনই আরও দুটি লক্ষ্য রয়েছে আমার। শেষ মরসুমে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তাই সেই ধারাটা ধরে রাখতে হবে। মোহনবাগান সুপার জায়ান্ট এবার আরও শক্তিশালী হচ্ছে। দেশ-বিদেশের সেরা ফুটবলার সই করাচ্ছে। ফলে আমি মনে করি আবার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা নিয়ে নামব আমরা।’

এদিকে, শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠে বিএসএসের সাথে একটি প্রস্তুতি ম্যাচ খেলল সবুজ-মেরুন ব্রিগেড। প্রস্তুতি ম্যাচে জয় পেল বাস্তব রায়ের দল। বিএসএসকে ৩-০ গোলে হারাল সবুজ মেরুনের যুবরা।













Click it and Unblock the Notifications