Mohunbagan super giant: নতুন মরসুমের প্রস্তুতি শুরু সবুজ মেরুনের, কবে যোগ দেবেন কিয়ান-হামতেরা?
নতুন মরসুমের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল মোহনবাগানের। কলকাতা লিগে যুব দল মাঠে নামাবে সবুজ মেরুন। তাই সোমবার থেকে ডেভলপমেন্ট লিগের ফুটবলারদের নিয়েই মাঠে নেমে পড়লেন বাস্তব রায়। গোলরক্ষক কোচ হিসাবে ছিলেন অভিজিৎ মণ্ডল।
যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন ২৬ জন ফুটবলার। চার জনকে ট্রায়ালে ডাকা হয়েছিল। যদিও প্রথম দিনের অনুশীলনে উপস্থিত ছিলেন না কিয়ান নাসিরি, হামতের মতো সিনিয়র দলের সদস্যরা। কবে তাঁরা যোগ দেবেন তা চূড়ান্ত নয়।অনুশীলনে যোগ দেওয়ার বিষয়টি ফুটবলারদের উপরই ছেড়ে টিম ম্যানেজমেন্ট।
সূত্রের খবর কিয়ান নাসিরির নাকে অস্ত্রোপচার হবে। তার পর দলের সঙ্গে যযোগ দিতে পারবেন। ফলে কলকাতা লিগে যুব এই ফুটবলারের খেলা নিয়ে কিছুটা হলেও সংশয় আছে।

এবারের প্রিমিয়ার ডিভিশনে গ্রুপ এ-তে আছে এটিকে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাব, সিএফসি, টালিগঞ্জ অগ্রগামী, সাদার্ন সমিতি, ডালহৌসি এফসি, এফসিআই, পিয়ারলেস, কালীঘাট এমএস, আর্মি রেড, ডায়মন্ড হারবার এফসি, ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও পাঠচক্র।

এদিকে মোহনবাগানের পাশাপাশি কলকাতা লিগের প্রস্তুতি শুরু হয়ে গেল মহমেডানেও। সোমবার বিকালে নিজেদের মাঠে মরসুমের প্রথম অনুশীলন করল সাদা কালো ব্রিগেড। মেহেরাজ উদ্দিনের কোচিংয়েই এবার লিগ খেলবে মহমেডান। প্রথম দিনের অনুশীলনে অবশ্য কোনও বিদেশি ফুটবলার উপস্থিত ছিলেন না।

কলকাতা লীগের জন্য কোচ মেহরাজুদ্দিনের তত্ত্বাবধানে অনুশীলনে নেমে পড়লো মহামেডান স্পোর্টিং। এদিন দীপু হালদার,সামাদ আলি মল্লিক, অভিজিৎ সরকার সহ ১৭ জন ফুটবলার উপস্থিত ছিলেন।উপস্থিত ছিলেন বাঙ্কারহিল কর্তা দীপক কুমার সিং।












Click it and Unblock the Notifications