শুরুটা মধুর হল না বাগানের, এক পয়েন্টই সন্তুষ্ট থাকতে হল সনি- ক্রোমাদের
শনিবার শুরু দেশের এক নম্বর লিগ। প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ মিনার্ভা পাঞ্জাব।
ডার্বি ম্যাচের আগে জয় অধরাই থেকে গেল মোহনবাগানের। মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে আই লিগে নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোল ড্র করল বাগান শিবির।
এদিন সনি-ক্রোমকে সামনে রেখে পূর্ণ শক্তির একাদশ মাঠে নামিয়েছিলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন। পাঞ্জাবের হার্ড মাঠে শুরুটা মন্দ করেনি সবুজমেরুণ শিবির। বারবার আক্রমণে পাঞ্জাবের দলটিকে ছিন্নভিন্ন করছিল তারা। ফলও মেলে হাতেনাতে ৪২ মিনিটে একক দক্ষতায় মাঠের বাঁ দিক থেকে উঠে দুরন্ত গোল করেন সনি নর্ডি। বিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে মিনার্ভা পাঞ্জাবের জালে বল জড়িয়ে দেন তিনি।
Super @sony_norde_16 's solo goal against Minerva Punjab FC#HeroILeague #MPFCvMB @Mohun_Bagan pic.twitter.com/5KyjnT8COW
— Hero I-League (@ILeagueOfficial) November 25, 2017
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>তবে প্রথমার্ধে গোল পাওয়ার পর দ্বিতীয়ার্ধে মোহন আক্রমণের সেই ঝাঁঝটা ছিল না। পাশাপাশি দল যে এখনও পুরো দানা বাঁধেনি এটা বোঝা গেল। তবে ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়া যখন কার্যত নিশ্চিত , তখনই ঘটে বিপত্তি। রক্ষণের ভুেল ম্যাচের ৮৯ মিনিটে সমতা ফেরায় মিনার্ভা পাঞ্জাব। অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেও অখুশি নন সঞ্জয় সেন। তবে তাঁর মতেও দলে এখনও অনেক উন্নতির জায়গা রয়েছে।
Click it and Unblock the Notifications