মোহনবাগানের স্পনসরের পথে বাধা সেই টুটু-সৃঞ্জয়ই

যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মাসের শেষেই স্পনসর পেতে চলেছে মোহনবাগান। অন্তত এমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মোহনবাগানের অন্দরমহল থেকে।

যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই মাসের শেষেই স্পনসর পেতে চলেছে মোহনবাগান। অন্তত এমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মোহনবাগানের অন্দরমহল থেকে। সূত্রে খবর, এক আন্তর্জাতিক স্টিল কোম্পানি ইনভেস্ট করতে পারে মোহনবাগানে। পাশাপাশি এই মরসুমে যাতে তাদের ইন্ডিয়ান সুপার লিগ(আইএসএল)-এ খেলানো যায়, তারও ব্যবস্থা করবে সেই কোম্পানি।

মোহনবাগানের স্পনসরের পথে বাধা সেই টুটু-সৃঞ্জয়ই

সূত্রে খবর, ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিনই নতুন স্পনসরের নাম ঘোষণা করার কথা অঞ্জন মিত্রের নেতৃত্বাধীন শাষক গোষ্ঠীর। তবে, সমস্যা দাঁড়িয়েছে অন্য যায়গায়। ইস্টবেঙ্গলকে ইনভেস্টার পাওয়ার জন্য ক্লাবের ৭০ শতাংশ শেয়ার কোয়েসকে ছেড়ে দিতে হয়েছে, তেমনই মোহনবাগানকে স্পনসর পেতে হলে ছাড়তে হবে একটা বড় অংশের শেয়ার। শোনা যাচ্ছে ষাট শতাংশ শেয়ার মোহনবাগানের থেকে নিতে পারে নতুন স্পনসর বা ইনভেস্টার।

কিন্তু মোহনবাগান কোম্পানির ৭৫ শতাংশ টুটু গোষ্ঠীর হাতে। অঞ্জন গোষ্ঠী এখানে সংখ্যা লঘু। ফলে এই পরিস্থিতিতে স্পনসর পতে হলে ক্লাবে ফেরাতে হবে টুটু বসু, সৃঞ্জয় বসুদের। আর এই পরিস্থিতিই ভাবচ্ছে সবুজ-মেরুন আধিকারিকদের। এখন দেখার শেষ পর্যন্ত জট ছাড়িয়ে অবশেষে স্পনসরের মুখ দেখতে পারে কি না সবুজ-মেরুন।

ইস্টবেঙ্গলের এই মরসুমে আইএসএল খেলা অনেকটাই চূড়ান্ত। শোনা যাচ্ছে দুই প্রধানকে এক সঙ্গে এই মরসুমে পেতে চাইছে আইএসএল। সেই কারণে এই বারের টুর্নামেন্ট এক সম্তাহ দেরিতে শুরু হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+