আসন্ন কলকাতা লিগের জন্য কাদের সই করাল মোহনবাগান, জেনে নিন

আসন্ন কলকাতা লিগের জন্য প্লেয়ার নথিভুক্ত করা শুরু করল মোহনবাগান। আজ আইএফএ অফিসে মোট ২২ জন ফুটবলারকে সই করাল শতাব্দী প্রাচীন ক্লাবটি।

আসন্ন কলকাতা লিগের জন্য প্লেয়ার নথিভুক্ত করা শুরু করল মোহনবাগান। আজ আইএফএ অফিসে মোট ২২ জন ফুটবলারকে সই করাল শতাব্দী প্রাচীন ক্লাবটি।

আসন্ন কলকাতা লিগের জন্য কাদের সই করাল মোহনবাগান, জেনে নিন

দুই বিদেশি উগান্ডার হেনরি কিসেকা এবং নাইজেরীয় কিংসলে ছাড়াও এদিন সই করেন এই মরসুমে মোহনবাগানের অধিনায়ক শিল্টন পাল। শিল্টন ছাড়াও দীর্ঘ দিন পর মোহনবাগানে ফেরা মেহতাব হোসেন সই করেন এদিন আইএফএ অফিসে।
কয়েক দিনের মধ্যেই শহরে চলে আসার কথা গত আই লিগের সর্বোচ্চ গোলদাতা ডিপান্ডা ডিকার। তাঁরও কলকাতার লিগের আগেই সই করার কথা বাগানের হয়ে।

তবে, তিন বিদেশি নিশ্চিত হয়ে গেলেও এখনও চতুর্থ বিদেশি নিশ্চিত করে উঠতে পারেনি মোহনবাগান। কলকাতা লিগে চার বিদেশিকে নথিভুক্ত করা যাবে। গত মরসুমে হেনরির সঙ্গে খেলা মুদদে মুসার সঙ্গে কথা চললেও তা এখনও চূড়ান্ত নয়। তবে, বাগান সচিব এদিন আইএফএ অফিস থেকে বেড়নোর আগে জানিয়ে দেন খুব তাড়াতাড়িই চতুর্থ বিদেশি নিশ্চিত করে ফেলবেন তারা এবং তা কলকাতা লিগের আগেই।

এক ঝলকে দেখে নিন মোহনবাগানের হয়ে কোন ২২ ফুটবলার সই করলেন আজ।

শিল্টন পাল, রিকার্ডো কার্ডোজো, ময়াঙ্ক আকুলি, অরিজিত বাগুই, গুরজিন্দর কুমার, কিংসলে ওবুমনেমে, গণেশ রানাওয়াড, লালচাওয়ানকিমা, শিল্টন ডি'সিলভা, মেহতাব হোসেন, সৌরভ দাস, পিন্টু মাহাতো, তীর্থঙ্কর সরকার, অবিনাশ রুইদাস, উইলিয়াম লালনোমফেলা, বসন্ত সিং, নংরাইপাম কাসোমউং, ড্যারেন কালডেরা, জিতেন মুর্মু, আজহারউদ্দিন মল্লিক, হেনরি কিসেকা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+