হেনরির পর নয়া বিদেশি বাগানের র‌্যাডারে

আর কয়েক দিনের অপেক্ষা, তার পরই কলকাতা লিগের হাত ধরে শুরু হয়ে যাবে বাঙালির ফুটবল মরসুম। আসন্ন কলকাতা লিগের জন্য উগান্ডার হেনরি কিসেকাকে সই করিয়েছে মোহনবাগান।

আর কয়েক দিনের অপেক্ষা, তার পরই কলকাতা লিগের হাত ধরে শুরু হয়ে যাবে বাঙালির ফুটবল মরসুম। তার আগে প্রতিটি টিমই প্রায় গুছিয়ে নিয়েছে নিজেদের দল। তবে, বিদেশি সমস্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি মোহনবাগান।

হেনরির পর নয়া বিদেশে বাগানের র‌্যাডারে

এমনিতেই মরসুম শেষ হয়ে যাওয়ার বহু দিন পর দেশে ফিরেছেন ডিপান্ডা ডিকা। ১২ জুলাই শহরে আসার কথা থাকলেও ডিকার আশা নিয়ে সংশয় রয়েছে মোহনবাগানের অন্দরেই।

ডিকাকে নিয়ে সমস্যা থাকলেও চুটিয়ে অনুশীলন করছেন উগান্ডার হেনরি কিসেকা। এরই মধ্যে গত মরসুমে হেনরির সঙ্গে গোকুলমে খেলা আরও এক উগান্ডার ফুটবলার মুসা মুদের সঙ্গে কথা চালাচ্ছে মোহনবাগান।
ক্লাবের এক আধিকারিক জানান, মুসাকে পাওয়ার বিষয়ে আমরা নিশ্চিত। আর্থিক সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হলেই চুক্তিপত্রে সই করে দেবেন মুসা।

অন্য দিকে, ডুহু পিয়েরকে ছেড়ে দিল মোহনবাগান। বয়সের কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হল। আগামীকাল আইএফএ অফিসে সই করবে মোহনবাগানের ফুটবলাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+