Durand Cup 2024: হতশ্রী ফুটবল সবুজ মেরুনের, সুহেলের সৌজন্যে প্রাপ্তি ৩ পয়েন্ট
ডুরান্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি মোহনবাগান এসজি ও ডাউনটাউন। প্রথম ম্যাচে ১-০ গোলে কষ্টার্জিত জয় পেল সবুজ মেরুন।
মোহনবাগান এসজির টিম লিস্টে চমকের নাম টম অলড্রেড। দুই দিন অনুশীলন করেই ডুরান্ড কাপের প্রথম ম্যাচে খেলতে নামলেন। ত স্কটিশ ডিফেন্ডারই ছিলেন এই ম্যাচে নেতৃত্বের দায়িত্বে।

৩-৫-২ ছকে দল নামান কোচ বাস্তব রায়। গোলে ধীরাজ সিংয়ের খেলার কথা থাকলেও তাঁকে রাখা হয় রিজার্ভ বেঞ্চে। গোলরক্ষক ছিলেন সায়েদ ভুখারী। ডিফেন্স ছিলেন সুমিত রাঠি, রাজ বাসফর, আশিস রাই। মাঝ মাঠে গ্লেন মার্টিনস, অভিষেক সূর্য বংশী, টাইসন, সালাউদ্দিন। সামনে ছিলেন সুহেল ভাট।
প্রতিপক্ষ দল ডাউনটাউন কাশ্মীরের দল। ফলে গতিতে খেলতে শুরু করে। তারা দুই বিদেশি নিয়ে খেলতে শুরু করে।
ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষ দলের উপর চাপ সৃষ্টি করতে পারে নি সবুজ মেরুন। ম্যাচের ১৪মিনিটে ফ্রি কিক পায় সবুজ মেরুন। কিন্তু টাইসনের ফ্রি কিক পোস্টে লাগল।
২৬ মিনিটে বস্কের সামনে ফ্রি কিক পায় ডাউনটাউন। কিন্তু সেটা কাজে লাগাতে পারে নি কাশ্মীরের দলটি। ৩৪ মিনিটে দারিউশ সহজ সুযোগ নষ্ট করেন ।
৪০ মিনিটে বক্সের বাইরে টাইসনকে ফাউল করলে ফ্রি কিক পায় সবুজ মেরুন। কিন্তু সেটাও কাজে লাগাতে পারল না বাস্তব রায়ের দল। ৪৪ মিনিটে বাধ্য হয়ে ফাউল করে হলুদ কার্ড দেখলেন টম অলড্রেড।
ফলে প্রথমার্ধ শেষ হল গোল শূন্য ভাবেই। প্রথমার্ধের নিরিখে মোহনবাগানের ফুটবল একে বারে মন ভরাতে পারল না। ছন্নছাড়া ফুটবল ,মিস পাসের বন্যা বইল।
প্রথমার্ধ যেভাবে শেষ হয়েছিল দ্বিতীয়ার্ধ সেখান থেকেই শুরু হল। কোনও তালমিল দেখা গেল না সবুজ মেরুন ফুটবলারদের খেলায়। শুধুই হতাশ জনক ফুটবল খেলল সুহেল, রবি রানারা।
৭২ মিনিটে গোলের গোলের খাতা খুললেন সুহেল ভাট। আশিস রাইয়ের পাস থেকে গোল করলেন কাশ্মীরি তনয়।
চোট পাওয়ায় গোলকিপার ভুখারিকে তুলে নিয়ে ধীরাজকে নামাতে হয়।
সুমিত রাঠি চোট পেয়ে মাঠ ছাড়লেন।
এরপর দুই দল বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারল না। ফলে এক গোলে জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল বাস্তব রায়ের দল।।
প্রথম ম্যাচের নিরিখে মন ভরাতে পারল না বাগানের স্কটিশ ডিফেন্ডার। মাত্র ২ দিন হল শহরে এসেছেন , তার পক্ষে সেরাটা দেওয়া কঠিন। তবু চেষ্টা করলেন। গত বার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান এসজি। জিতলেও এবার কিন্তু শুরুতেই হতাশা জনক পারফরম্যান্স করল।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications