CFL 2024: প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষ, ভবানীপুরের বিরুদ্ধে ৩ পয়েন্টের লক্ষ্যেই নামছে মোহনবাগান এসজি
ময়দানের বড় দুই ক্লাব আগেই কলকাতা লিগের অভিযান শুরু করেছে। বড় জয়ও পেয়েছে। মঙ্গলবার কলকাতা লিগের অভিযান শুরু করছে মোহনবাগান এসজি। ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর ৩টে থেকে তারা খেলবে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে। প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামছে সবুজ মেরুন শিবির। জয় দিয়েই লিগের খাতা খুলতে মরিয়া মোহনবাগান এসজি।
নয়া কোচ ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে দিন ১৫ আগেই অনুশীলন শুরু করে দেয় মোহনবাগানের যুব দল। দীপেন্দু বিশ্বাস, রাজ বাসফোর, অমনদীপ সিং, সুহেল ভাটরা গতবারের মতো এবারও কলকাতা লিতগের দলে আছেন। কলকাতা লিগের জন্য ৩১ জন ফুটবলারের স্কোয়াড তৈরি করেছে মোহনবাগান।গত বছর ঘরোয়া লিগে সাফল্য পায়নি মোহনবাগান। তাই এবছর ঘরোয়া লিগ জিততে মরিয়া মোহনবাগান। কোচ, সাপোর্ট স্টাফ বদলে ফেলা হয়েছে। কলকাতা লিগের জন্য শক্তিশালী দলও গড়েছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক।

একইসঙ্গে তিনি আরও বলেন, 'আমাদের লক্ষ্য এখান থেকেই সিনিয়ার দলের সাপ্লাই লাইন তৈরি করা। এরআগে দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটরা এই দল থেকেই সিনিয়ার দলে জায়গা করে নিয়েছে। এবারও তারা দলে আছে। ফলে তাঁরা তরুণ ফুটবলারদের গাইড করতে পারবে। কলকাতা লিগ অত্যন্ত প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট, ভবানীপুর কঠিন প্রতিপক্ষ।'
অন্যদিকে ফুটবলার দীপেন্দু বিশ্বাস বলেন, 'প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয়, আমাদের লক্ষ্য থাকবে জয় দিয়েই লিগ শুরু করা। ভবানীপুর খুব ভালো দল। আমরা যতযুকু সময় পেয়েছি তাতে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলায় জর দিয়েছি। কোনও দলকে হালকাভাবে নিলে হবে না। আমাদের সেরাটা দিয়ে জয় পেতে হবে। আইএসএল খেলা ফুটবলারা তরুণ ফুটবলারদের বোঝাতে পারবে।'
গত বছর বাস্তব রায়ের প্রশিক্ষণে কলকাতা লিগের শুরুটা দারুণ করেছিল মোহন বাগান। গ্রুপ পর্বে ১২ ম্যাচে ৭টিতে জিতে সুপার সিক্সে জায়গা করে নেয় সবুজ-মেরুন ব্রিগেড। ঘরোয়া লিগে নিয়মিত গোল করে নজর কেড়েছিলেন সুহেল ভাট। সেই সুবাদে সিনিয়র দলের দরজা খোলে এই কাশ্মীরী স্ট্রাইকারের।












Click it and Unblock the Notifications