Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ISL Derby: আইএসএল ডার্বিতে অপরাজিত সবুজ মেরুন, এক নজরে দুই দলের ম্যাচগুলির ফলাফল

শনিবার চলতি মরশুমে আইএসএলের দ্বিতীয় পর্বের ডার্বি ম্যাচ। কলকাতা নয়, এই ম্যাচ হবে গুয়াহাটিতে। চলতি মরশুমে আইএসএলের প্রথম পর্বের ম্যাচে জয় পেয়েছিল মোহনবাগান এসজি। এখনও পর্যন্ত আইএসএলে দুই দলের সাক্ষাতে অপরাজিত সবুজ মেরুন ব্রিগেড। এটিকে মোহনবাগান হোক বা মোহনবাগান এসজি ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারেনি সবুজ মেরুন। আরও একটা বড় ম্যাচের আগে আইএসএলের ইতিহাসে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান তুলে ধরা হল।

এখনও পর্যন্ত দুই দল আইএসএলের মঞ্চে মুখোমুখি হয়েছে নয় বার। এরমধ্যে আটবারই জিতেছেন সবুজ মেরুন। ইস্টবেঙ্গল একটি ম্যাচ ড্র করেছে। অর্থ্যাত এখনও জয়হীন লাল হলুদ। শনিবার গুয়াহাটিতে প্রথম জয়ের সন্ধানে নামছে ইস্টবেঙ্গল। এক আগের আইএসএলে কলকাতা ডার্বিগুলির ফলাফলের দিকে চোখ রাখা যাক।

আইএসএলে ২০২০ সালে প্রথমবার বড় ম্যাচ হয়েছিল। প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। বাগানের হয়ে দগোল করেছিলেন রয় কৃষ্ণ ও মনবীর সিং। ,সেই আইএসএলের ডার্বিতে এটিকে মোহনবাগান জয় পেয়েছিল ৩-১ গোলে। মোহনবাগানের হয় গোল করেছিলেন রয় কৃষ্ণ,ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্দেজের। লাল হলুদে একটি গোলও করেন এটিকে মোহনবাগানেপ লুইস এস্পিনোসা আরোয়ার। তিনি আত্মঘাতী গোল করেন।

২০২১-২২ মরশুমে আইএসএলে এটিকে মোহনবাগান ৩-০ গোলে হারায় এসসি ইস্টবেঙ্গলকে। রয় কৃষ্ণ, মনবীর সিং, লিস্টন কোলাসো গোল করেছিলেন। সেই মরশুমের ফিরতি ডার্বি ম্যাচেও ৩-১ গোলে জেতে এটিকে মোহনবাগান। কিয়ান নাসিরি হ্যাটট্রিক করে হিরো হয়েছিলে ।

২০২২-২৩ মরশুমেও আইএসএলের ডার্বিতে দাপট ছিল সবুজ মেরুন ব্রিগেডের। ২৯ প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দেয় এটিকে মোহনবাগান। হুগো বুমোস ,মনবীর সিংয়ের গোলে জয় পায় মোহনবাগান। দ্বিতীয় পর্বের ম্যাচে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় এটিকে মোহনবাগান। স্লাভকো ডামজানোভিচ এবং ন দিমিত্রি পেত্রাতস গোল করেনি।

২০২৩-২৪ মরশুমের আইএসএলে লাল হলুদ এবং সবুজ মেরুনের মধ্যে ম্যাচ জ্র হয়। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের দ্বৈরথ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। লাল হলুদের হয়ে গোল করেন অজয় ছেত্রী ও ক্লেইটন। সবুজ মেরুনের হয়ে গোল করেন সাদিকু ও দিমিত্রি।

এরপরর আইএসএলের ডার্বি ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-১ গোলে হারায় ইস্টবেঙ্গলকে। জেসন কামিংস, লিস্টন কোলাসো ও দিমিত্রি পেত্রাতস গোল করেন। বিরতিতেই তিন গোলে এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। লাল হলুদের হয়ে ব্যবধান কমান সাউল ক্রেসপো। ২০২৪ সালের ১৯ অক্টোবর শেষ ডার্বি্তে মোহনবাগান এসজি ২-০ গোলে জয় পায়, গোল করেছিলেন জেমি ম্যাকরালেন এবং দিমিত্রি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+