Mohun Bagan SG: আধিপত্য নিয়ে খেলতে চান মলিনা, ডার্বি নিয়ে মনের কথা জানালেন ম্যাকলারেন

পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়ে মোহনবাগান এসজিতে সই করেছেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। রবিবার রাতে কলকাতায় এসেই সোমবারই দলের সঙ্গে অনুসারে নেমে পড়েছিলেন।। কিন্তু আনুষ্ঠানিক পরিচয় পর্ব হয়নি। অবশেষে মঙ্গলবার এল সেই মাহেন্দ্রক্ষণ। অস্ট্রেলিয়ান বিশ্বকাপরের হাতে সবুজ প্রেরণ জার্সি তুলে দিলেন দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা । মঙ্গলবার দুপুরে মমিনপুরের আরপিএসজির অফিসে সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়েই জেমির হাতে জার্সি প্রদান করা হলো এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনবাগান এসজি নতুন কোচ হোসে মলিনা।

মেলবোর্ন সিটিতে খেলেছেন , বিগত কয়েক মরশুম ধরেই ছিলেন অজি লিগের সর্বোচ্চ গোলদাতা। এবার নতুন চ্যালেঞ্জ নিয়ে কলকাতার ক্লাবে যোগ দিয়েছেন। শহরে এসেই টের পেয়েছেন সমর্থকদের উন্মাদনা। এমনকি কলকাতায় আসার আগে যে তিনি রীতিমতো হোকওয়ার্ক করে এসেছেন তা বুঝিয়ে দিলেন প্রথম সাংবাদিক সম্মেলনে।

maclane

কলকাতার হিরো থেকে তারকা হতে গেলে বা সমর্থকদের মন জিততে গেলে ডার্বিতে গোল করা জরুরি। তাই ডার্বি প্রসঙ্গে জেমির জবাব, এখানে আসার আগে থেকেই ডার্বির কথা শুনেছি। ৬০ হাজার দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছি। ওই ম্যাচে গোল করা যে কোনও ফুটবলারের লক্ষ্য থাকে আমারও একই লক্ষ্য। গোল করে দলকে জেতাতে চাই। সমর্থকদের আস্থার মান রাখতে চাই " একাধিক বড় ক্লাবের অফার ছিল তার কাছে কিন্তু তা সত্ত্বেও কেন মোহনবাগান দলের সই করলেন এই প্রসঙ্গে বিশ্বকাপার বলেন এই ক্লাবে একটা ঐতিহ্য আছে। যেটা সবথেকে বেশি আমাকে আকর্ষণ করেছিল। এই ক্লাব সব সময় আধিপত্য নিয়ে খেলতে চায় এবং মহাদেশীয় স্তরে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যমাত্রা নিয়েছে যেটা আমার ভাবনার সঙ্গে একেবারেই মিলে গেছিল। তার উপর এখানে আমার অনেক সতীর্থ ফেলেন কামিং থেকে শুরু করে দিমিত্রি অনেক বন্ধুরাই এই ক্লাবে খেলছেন ফলে এই ক্লাবের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলাম।

প্রথম দিনে ক্লাবে এসে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন। গ্যালারিতে থেকে পুস্পবৃষ্টি শুরু হতেই বিশ্বকাপার জেমি ম্যাকলারেন বিষয়টা দেখে অবাক হয়ে যান। একইরকম অভিজ্ঞতা হয় মোহনবাগানের কোচ হোসে মোলিনারও। জ্যাসন কামিন্স আগেও বাগানে খেলেছেন, তাই তিনি এই ভালোবাসা সম্পর্কে জানতেন। বিমানবন্দরে সমর্থকদের ভালোবাসা আঁচ করতে পারলেও শতাব্দী প্রাচীন ক্লাবের সমর্থকরা যে পুস্পবৃষ্টির মাধ্যমে তাঁদের আপ্যায়ন জানাবেন সেটা বুঝে উঠতে পারেননি অনেকেই।

গত কয়েক মরশুমে ভারতীয় ফুটবলের সমস্ত ট্রফি যেটা হয়ে গেছে এবার মোহনবাগানের লক্ষ্য এসিএল। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই দামী টিম করেছে ম্যানেজমেন্ট বর্তমান ভারতীয় ফুটবলে একসঙ্গে তিন জন বিশ্বকাপ হয় মোহনবাগান এসজি ছাড়া অন্য কোন দলে নেই।

নতুন মরশুম প্রসঙ্গে কোচ মলিনা বলছেন, আমাদের কাছে সব ম্যাচ সব টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ শুধু এসিএল বলে নয় আমরা যে ম্যাচই খেলব সেখানে আধিপত্য নিয়ে খেলার চেষ্টা করবো। মোহনবাগানে
এসজির মতো ক্লাবে কোচিং করানো সব সময় চাপের কিন্তু আমি এই চাপ নিয়েই অভ্যস্ত ।আমি এর আগে যে ক্লাবের কোচিং করিয়েছি সেখানে এই চাপ ছিল এর আগে আমি কলকাতায় কোচিং করিয়েছি এটিকের হয় কিন্তু এটা আলাদা দল আমার লক্ষ্য থাকবে এই দলকে সাফল্য
এনে দেওয়া।

অন্যদিকে মোহনবাগান এসডি কর্ণধার সঞ্জীবকে জানিয়েছেন আমরা শুধু এসিএলকে লক্ষ্য নিয়েই খেলতে নামছি না। আমাদের কাছে সব টুর্নামেন্ট সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা হয়তো এর আগে ভারতীয় ফুটবলে ট্রফি জিতেছে তার বলে এই নয় যে সেই ট্রফি গুলি আমরা হার জিততে চাইব না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+