Mohun Bagan SG: সোমবার থেকে শুরু হাবাসের ক্লাস, দুই বিদেশিকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারে মোহনবাগান এসজি

সুপার কাপের ব্যর্থতা অতীত সোমবার থেকে আইএসএলের প্রস্তুতি শুরু করে দিচ্ছে মোহনবাগান এসজি। আগেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন নতুন কোচ হাবাস। তবে ডার্বি ম্যাচে তিনি ডাগ আউটে ছিলেন না। তবে সোমবার থেকে তাঁর কোচিং এ শুরু হচ্ছে অনুশীলন। একইসঙ্গে বেশ কয়েকজন ফুটবলারকেও ছাঁটাই করা হতে পারে বা লোনে অন্য দলে পাঠানো হতে পারে।

এএফসি কাপের ব্যর্থতার পর, ২০২৩ সালের শেষ দিকে খারাপ সময় শুরু হয়েছিল সবুজ মেরুন শিবিরে। পর পর ম্যাচ হারে মোহনবাগান এসজি। এর ফলে চাকরি খোঁয়াতে হয় কোচ জুয়ান ফেরান্দোকে। সুপার কাপ ছিল বেশ কয়েকজন ফুটবলারের কাছে অ্যাসিড টেস্ট। কিন্তু সুপার কাপের সেমিফাইনালে উঠতেই ব্যর্থ হয়েছে মোহনবাগান এসজি।

 Mohun Bagan SG

এর ফলে স্ক্যানারের তলায় এখন বেশ কয়েকজন ফুটবলার এর মধ্যে রয়েছেন তারকা বিদেশীরাও। মরসুমের শুরু থেকেই হুগো বুমোসের পারফরম্যান্স একেবারেই খুশি করতে পারিনি মোহনবাগান এসজি টিম ম্যানেজমেন্টকে। সুপার কাপের পর তাঁকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তবে ফরাসি তারকার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় তাঁকে ছাড়তে গেলে মোটা অংকের অর্থ গুনতে হবে।

এই পরিস্থিতিতে বুমোসকে অন্য কোনও দলে লোনে পাঠানোর চিন্তাভাবনা করা হচ্ছে। এই ক্ষেত্রে জল্পনা আছে মুম্বই সিটি এফটির নাম। কারণ সেখান থেকেই বুকে ফরাসি ফুটবলারটিকে দলে নিয়েছিলাম মোহনবাগান এসজি থিঙ্ক ট্যাঙ্ক। ফলে মু্ম্বই দলে তাঁকে লোনে পাঠানো হতে পারে।

পাশাপাশি রক্ষণে অজি ফুটবলার ব্রেন্ডন হ্যামিলের পারফরম্যান্স একেবারে আশানুরূপ হয়নি সুপার কাপ এবং আইএসএলের ম্যাচগুলিতে। এই পরিস্থিতিতে তাকে মালয়েশিয়ার একটি ক্লাবে লোনে পাঠানো চিন্তা ভাবনা শুরু হয়ে গিয়েছে। এই দুই বিদেশি জায়গায় হাবাসের পছন্দ মত ফুটবলারকে নেওয়া হতে পারে। আমি ৩১ শে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোজ শেষ হয়ে যাবে ফলে এই সময়ের মধ্যেই দলবদল করে নিতে হবে, সবুজ মেরুন শিবিরকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+