ACL 2: এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কঠিন গ্রুপে মোহনবাগান এসজি, জেনে নিন সবুজ মেরুনের প্রতিপক্ষ কারা?
গত মরশুমে আইএসএলে লিগ শিল্ড জেতায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূলপর্বে জায়গা করে নিয়েছে মোহনবাগান এসজি। চলতি মরশুমে এসিএলধ টু-তে খেলবে সবুজ মেরুন। এই প্রতিযোগিতায় মোহনবাগান এসজি দলের প্রতিপক্ষ কারা? শুক্রবার প্রকাশিত হল এই টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস। গ্রুপ পর্বেই কিন্তু কঠিন প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে।
মোহনবাগান এসজির সঙ্গে একই গ্রুপে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান। অর্থ্যাত এশিয়ার শক্তিশালী দলগুলির সঙ্গে খেলতে হবে সবুজ মেরুনকে। শুক্রবার এএফসির সদর দপ্তরে এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত না হলেও ট্র্যাক্টর এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠে মোহনবাগান এসজি খেলতে পারে ১৭ বা ১৮ সেপ্টেম্বরের মধ্যে কোনও একটি নির্দিষ্ট দিন। অ্যাওয়ে ম্যাচ হতে পারে ২৬ বা ২৭ নভেম্বর। অক্টোবর মাসের শুরুতেই অ্যাওয়ে ম্যাচে রাভশানের বিরুদ্ধে খেলতে পারে সবুজ মেরুন। ৩ বা ৪ ডিসেম্বর ঘরের মাঠে এই দলটির বিরুদ্ধে খেলতে পারে মোহনবাগান এসজি।
অন্যদিকে, আল ওয়াকরাহের সঙ্গে অ্যাওয়ে ম্যাচের সম্ভাব্য তারিখ ২২ বা ২৩ অক্টোবর। ৫ বা ৬ নভেম্বর হোম ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ হতে পারে আল ওয়াকরাহ।
বিগত দুই মরশুমে আইএসএল ট্রফি এবং লিগ শিল্ড জিতেছে মোহনবাগান এসজি। এবার শুরু থেকেই মোহনবাগান এসজির লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলা। টিম ম্যানেজমেন্ট অবশ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর কথা মাথায় রেখেই এবারে বেশ শক্তিশালী দল গড়েছে। দলে রয়েছে একাধিক বিশ্বকাপার। অস্ট্রেলিয়ার এ লিগের সর্বোচ্চ গোলদাতা তথা অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে এবারে দলে নিয়েছে বাগান।
আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএস। পাশাপাশি একইসঙ্গে এএফসির লিগও চলবে। ফলে ভালো মতোই প্রস্তুতি নিয়ে নামতে হবে মলিনার দলকে। ২০২৩-২৪ মরসশুমে গঙ্গাপারের ক্লাব এএফসি-র গ্রুপ পর্যায়ে তৃতীয় স্থানে শেষ করে এবং নকআউটে যেতে ব্য়র্থ হয়।
আল-ওয়াকরাহ ২০২৩-২৪ মরশুমে কাতার স্টারস লিগে চার নম্বরে শেষ করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে খেলছে। ২০০১-০২ এশিয়ান ক্লাব চ্য়াম্পিয়নশিপের পর এই প্রথম কাতারের দল এশীয় স্তরে খেলতে নামছে। ট্রাক্টর এফসি পার্সিয়ান গাল্ফ প্রো লিগে চারে শেষ করে এই প্রতিযোগিতায় খেলবে।












Click it and Unblock the Notifications