Super Cup: ত্রিমুকুট জয়ের স্বপ্ন অধরাই, গোয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় মোহনবাগান এসজির
চলতি মরশুমে আইএসএল লিগ শিল্ড, আইএসএল ট্রফি জেতা হয়ে গিয়েছিল মোহনবাগান এজসির। সবুজ মেরুনের সামনে সুযোগ ছিল ত্রিমুকুট জয়ের। কিন্তু সুপার কাপ জয় অধরাই থাকল সবুজ মেরুনের। বুধবার সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গেল মোহনবাগান এসজি।
গোয়ার বিরুদ্ধে হারের ফলে ত্রি মুকুট জয়ের আশা বিলীন হয়ে গেল মোহনবাগান এসজির। সুপার কাপে দ্বিতীয় সারির দল নামিয়ে ছিল মোহনবাগান এসজি। বাস্তব রায়ের কোচিংয়ে একঝাক তরুণ ফুটবলারকে নিয়ে সুপার কাপে খেলতে নেমেছিল মোহনবাগান এসজি। কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে দিয়ে আশাও জাগিয়েছিল। কিন্তু সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ এফসি গোয়ার বিরুদ্ধে জয় অধরাই থাকল মোহনবাগানের তরুণ ব্রিগেডের।

এফসি গোয়া সিনিয়র দলের সব ফুটবলারদেরই খেলিয়েছিল, অন্যদিকে মোহনবাগান দলের হাতে গোনা কয়েকজন সিনিয়র ফুটবলার ছিলেন। এই পরিস্থিতিতে ধারে ভারে গোয়া অনেকটাই এগিয়েছিল। কিন্তু মোহনবাগান এসজি খেলার শুরু থেকেই জোর টক্কর দিচ্ছিল। খেলা শুরু হওয়ার পর থেকেই সুহেল ভাটরা আক্রমণের ছন্দে খেলতে শুরু করেন। কিন্তু ১৮ মিনিটের গোল হজম করে মোহনবাগান এসজি। ডিফেন্সের ভুল এই গোল করে গেলেন ব্রিসন ফার্নান্ডেজ।
যদিও শোধ করতে বেশি সময় নেয়নি মোহনবাগান এসজি। গোল খাওয়ার দুই মিনিটের মধ্যেই আশিকের মাটি ঘেঁসা পাস থেকে গোল করলেন সুহেল ভাট। কাশ্মিরী তনয় দলে সুযোগ পেয়েই ফের একবার নিজের গোল করার দক্ষতা প্রমাণ করলেন। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে খেলা থেকে হারিয়ে গেল মোহনবাগান এফসি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্াচে ক্রমশ দাপট দেখাতে থাকে গোয়া। দ্বিতীয়ারদের শুরুতেই(৫১ মিনিটে) পেনাল্টি পেয়ে যায় যায় গোয়া। গোল করতে ভুল করেননি ইকের গুয়ারেক্সেনা। ৫৮ মিনিটে কর্নার পায় গোয়া, কর্নার থেকে সরাসরি গোল করলেন বোরহা হার্নান্দেস।
এরপর আর খেলায় ফিরতে পারল না মোহনবাগানে এসজি ।২ পিছিয়ে থাকা অবস্থাতেও বারবার আক্রমণ করছিলেন মোহনবাগান এসজির ফুটবলাররা। এরমধ্যে সুহেলের একটি শট গোল লাইন অতিক্রম করলেও অফসাইডের জন্য সেটা বাতিল হয়। শেষ পর্যন্ত ১-৩ গোলে হেরেই মাঠ ছাড়লো বাস্তব রায়ের ছেলেরা। এর ফলে চলতি মরশুমে ত্রি মুকুট জয়ের স্বপ্ন বিলীন হয়ে গেল মোহনবাগানের।
ম্যাচে গোলরক্ষক ধীরাজ সিংয়ে পারফরম্যান্স আশানরূপ ছিল না। ম্যাচ শেষে হতাশ দেখালো কোচ বাস্তব রায়কে।












Click it and Unblock the Notifications