Kolkata Derby: মোহনবাগান SG টানা ৯টি ডার্বি জয়ের সামনে, শেষ কবে বড় ম্যাচ জিতেছিল ইমামি ইস্টবেঙ্গল?

Kolkata Derby: বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে বড় ম্যাচ জয়ের নিরিখে এখনও এগিয়ে ইস্টবেঙ্গল। যদিও লাল হলুদ শিবির চার বছরেরও বেশি সময় ধরে ডার্বি জয়ের স্বাদ পায়নি। এসসি বা ইমামি ইস্টবেঙ্গলের নামকরণের পর তো নয়ই!

কাল ডুরান্ড কাপে ফের পালতৌলা নৌকার সঙ্গে মশালের দ্বৈরথ। মোহনবাগান সুপার জায়ান্ট নামকরণের পর এটিই প্রথম বড় ম্যাচ। সবুজ মেরুনের সামনে টানা নবম ডার্বি জয়ের হাতছানি।

Kolkata Derby: মোহনবাগান SG টানা ৯টি ডার্বি জয়ের সামনে,

২০১৯ সালের ২৭ জানুয়ারি শেষবার আই লিগের ম্যাচে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনেই। যদিও তারপর থেকে টানা ৮টি ডার্বি জিতেছে মোহনবাগান। ২০২০ সালের ১৯ জানুয়ারি আই লিগে মোহনবাগান জেতে ২-১ ব্যবধানে। এরপর আইএসএলের ৬টি ডার্বির পাশাপাশি গত বছর ডুরান্ড ডার্বি জিতেছে সবুজ মেরুন।

আইএসএলে ২০২০ সালের ২৭ নভেম্বর প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। ৪৯ মিনিটে রয় কৃষ্ণ ও ৮৫ মিনিটে মনবীর সিং গোল করেন। ফিরতি ডার্বিতে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি সবুজ মেরুন জেতে ৩-১ গোলে। ১৫ মিনিটে গোল করেছিলেন রয় কৃষ্ণ।

Kolkata Derby: মোহনবাগান SG টানা ৯টি ডার্বি জয়ের সামনে,

এরপর ৪১ মিনিটে হোসে লুইস এস্পিনোসা আরোয়ার আত্মঘাতী গোলে সমতা ফেরায় লাল হলুদ। যদিও ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামস ও ৮৯ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে জয় সুনিশ্চিত হয় বাগানের। ২০২১-২২ মরশুমে কলকাতা ডার্বি প্রথম হয়েছিল ২৭ নভেম্বর। সেই ম্যাচটি এটিকে মোহনবাগান ৩-০ গোলে জয় পেয়েছিল এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।

১২ মিনিটে রয় কৃষ্ণ, ১৪ মিনিটে মনবীর সিং ও ২৩ মিনিটে লিস্টন কোলাসো গোল করেন। এরপর ২০২২ সালের ২৯ জানুয়ারি ফিরতি ডার্বির প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬ মিনিটে ড্য়ারেন সি়ডোয়েলের গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচও ১-৩ ব্যবধানে হেরে যায় লাল হলুদ। পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরি হ্যাটট্রিক করেছিলেন। একটি গোল ৬৪ মিনিটে, বাকি গোল দুটি দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে।

Kolkata Derby: মোহনবাগান SG টানা ৯টি ডার্বি জয়ের সামনে,

গত বছরের আইএসএলের ডার্বিতেও দু-বারই লাল হলুদকে হারায় সবুজ মেরুন। প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছিল এটিকে মোহনবাগান। ম্যাচটি হয়েছিল ২৯ অক্টোবর। সেই ডার্বিতে প্রথমার্ধে ভালোই খেলেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে হুগো বুমোসের ৫৬ মিনিটে সবুজ মেরুনকে এগিয়ে দেন। মনবীর সিংয়ের গোল ৬৫ মিনিটে।

ফিরতি সাক্ষাতে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে স্লাভকো ডামজানোভিচ এবং ম্যাচের শেষ লগ্নে গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতোস। গত মরশুমে কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল খেললেও খেলেনি এটিকে মোহনবাগান। ডুরান্ড কাপে গত ২৮ অগাস্ট হয়েছিল ডার্বি। সুমিত পাসির আত্মঘাতী গোলে জেতে সবুজ মেরুন।

Kolkata Derby: মোহনবাগান SG টানা ৯টি ডার্বি জয়ের সামনে,

ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে বড় টুর্নামেন্টগুলিতে কলকাতা ডার্বি হয়েছে ৩২৫টি। ইস্টবেঙ্গল (এসসি ইস্টবেঙ্গল, ইমামি ইস্টবেঙ্গল-সহ) জয় ১২১টিতে, মোহনবাগানের (এটিকে মোহনবাগান-সহ) জয় ৯৭টিতে, ড্র হয়েছে ১০৭টি ম্যাচ। এ ছাড়া লাল হলুদ বনাম সবুজ মেরুনের সামগ্রিক দ্বৈরথে ৩৮৪টি ম্যাচে ইস্টবেঙ্গলের জয় ১৩৪টিতে, মোহনবাগান জিতেছে ১২৬টিতে, ড্র হয়েছে ১২৫টি ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+