Mohun Bagan SG: মলিনার রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন, কবে মাঠে নামবেন ম্যাকলারেন? রহস্য বাড়ছে অজি তারকাকে নিয়েও
আইএসএলেজর পর এসিএস ২, প্রথম ম্যাচেই পয়েন্ট খোয়াতে হয়েছে মোহনবাগান এসজিকে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে এফসি রভশানের বিরুদ্ধে গোল শূন্য ড্র করেছে সবুজ মেরুন ব্রিগেড। তারকা খচিত দল গড়েও প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারছে না মোহনবাগান এসজি, ফলে কোচ হোসে মলিনার রণকৌশল নিয়ে উঠছে প্রশ্ন। সেইসঙ্গে রহস্য বাড়ছে জেমি ম্যাকলারেনকে নিয়েও।
একেই প্রাক মরশুম প্রস্তুতি শিবির এবার অনেরকটা পরে শুরু করেছে মোহনবাগান এসজি। ফলে পর্যান্ত প্রস্তুতি কতটা হয়েছে সেটা নিয়েই প্রশ্ন আছে। তার উপর কোচ মলিনার রণকৌশল নিয়ে প্রশ্নের শুরুতেই প্রশ্ন উঠে গেল।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে এফসি রভশানের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে ব্যর্থ সবুজ মেরুন। গোটা ম্যাচ জুড়ে অজস্র পাস। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট। খেসারত দিয়ে আটকে গেল মেরিনার্সরা। শেষ দিকে একাধিক সুযোগ নষ্ট না করলে মোহনবাগানকে স্রেফ এক পয়েন্ট পেতে হত না।
এফসি রভশানের বিরুদ্ধে দলের বিরুদ্ধেও আক্রমণাত্বক রণকৌশল কেন নিলেন না মলিনা? ৬৩ মিনিট পর্যন্ত রক্ষণের খোলসে ঢুকে থাকল দল। লিস্টনকে কেন এত পরে নামালেন বা দীর্ঘক্ষণ কেন বেঞ্চে বসিয়ে রাখলেন আপুইয়া, গ্রেড স্টুয়ার্টের মতো খেলোয়াড়দের? মলিনার রণনীতি নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা।
বাগান সচিব দেবাশিস দত্ত ম্যাচ শেষে বলেন, 'স্টুয়ার্ড নামার পর খেলার উন্নতি হয়। আমরা প্রথম ম্যাচখেললাম এসিএলের। সেই অনুসারে ঠিকই আছে। তবে রেফারিংয়ের মান এসিএলে কলকাতা লিেগের থেকেও খারাপ আমার মনে হয়।' অধিনায়ক শুভাশিস বসু বলেন, 'আমরা প্রথম ম্যাচ খেললাম এসিএলের সেই অনুসারে প্রথম ম্যাচে ১ পয়েন্ট অবশ্যই ভালো, তবে তিন পয়েন্ট হলে ভালো হত,। আমরা অনেক সুযোগ তৈরি করেছি্ সেখান থেকে গোল করার সুযোগ ছিল। তবে আমরা ক্লিনশিট রাখতে পেরেছি ডিফেন্ডাররা ভালো খেলেছেন।'
আলবার্তো রডরিগজকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ ছিল। তাঁকে পাওয়া গেল না। অন্য দিকে, জেমি ম্যাকলারেন স্কোয়াডে ছিলেন। তবে পরিবর্ত হিসেবেও নামানো হয়নি। জেমি ম্যাকলারেন যেন মোহনবাগান শিবিরে রহস্যের আরও এক নাম। রেকর্ড পরিমাণ অর্থে সই করানো হয়েছে অজি স্ট্রাইকারকে। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তাঁকে কবে থেকে পাওয়া যাবে, বিষয়টি পরিষ্কার নয়।
ম্যাচ শেষ ম্যাকলারেন বলেন, 'আমি ফিট আছি, আজ স্কোয়াডেও ছিলাম। কিন্তু প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে অংশ নিতে না পারার জন্য কিছু সমস্যা হবে। আশা করছি পরের ম্যাচে( নর্থ ইস্ট) মাঠে নামতে পারব।'












Click it and Unblock the Notifications