ISL 2023-24: পাঞ্জাব ম্যাচেও অনিশ্চিত হাবাস, লিগ শিল্ডের লড়াইয়ে টিকে থাকতে ৩ পয়েন্ট পাখির চোখ মোহনবাগান এসজির
শনিবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান এসজি। এই ম্যাচে খেলতে নামার আগে সমস্যা যেন পিছু ছাড়ছে না সবুজ মেরুন শিবিরকে। শারীরিক সমস্যার জন্য চেন্নাইয়িন ম্যাচে মাঠেই উপস্থিত হতে পারেনি আন্তোনিও লোপেজ হাবাসে। শনিবার ডাগ আউটে তাঁর হাতে রিমোট কন্ট্রোল থাকবে কিনা সেটাও পরিষ্কার নয়।
চেন্নাইয়িনের বিরুদ্ধে ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে মোহনবাগান এসজি। তিনটি ম্যাচই ডু অর ডাই সবুজ মেরুনের জন্য। পাঞ্জাব ম্যাচের জন্য আজ দলের সাথে দিল্লি যাচ্ছেন না হাবাস।আগামীকাল সুস্থ বোধ করলে যেতে পারেন।সাহাল,কিয়ান নাসিরি ও দলের সাথে দিল্লি যাচ্ছেন না।সাহালের চোট এবং কিয়ানের আত্মীয় বিয়োগ ঘটায় যাচ্ছেন না দিল্লি।ডাক্তারের পরামর্শ মত,আজও অনুশীলনে অনুপস্থিত মোহনবাগান কোচ হাবাস।পাঞ্জাব ম্যাচের জন্য দিল্লি যাবেন কিনা সেই নিয়েও নিশ্চয়তা নেই।

অধিনায়ক শুভাশিস বসু অবশ্য বলছেন, "আমাদের ফোকাস শুধুই পাঞ্জাব ম্যাচের দিকে। হাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য আমাদের। তিনিই দল পরিচালনা করেন। হাবাস দলের সব। আবার সাহালেরও চোট রয়েছে। তবে ভেবে দেখতে হবে, মরশুমে অনেক প্লেয়ারেরই চোটআঘাত ছিল। আনোয়ারের চোট ছিল। সেই জায়গায় দীপেন্দু খেলেছে। আমরা ম্যাচ জিতেছি। আমাদের দলটা এই কারণেই খুব শক্তিশালী।
আইএসএল-এ মোহনবাগানের বাকি তিনটি ম্যাচ পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি ও মুম্বইয়ের বিরুদ্ধে। অঙ্ক বলছে এই তিন ম্যাচ জিতে বাগানের পয়েন্ট হবে ৪৮। শেষ দুটি ম্যাচ জিতলে মুম্বইয়ের পয়েন্ট হবে ৫০। ফলে মোহনবাগানকে লিগ শিল্ড জিততে হলে শেষ ম্যাচে মু্ম্বইকে হারতেই হবে। তবে ৪৭ পয়েন্টে আটকে থাকবে মুম্বই।
লিগের বর্তমান পরিস্থিতিতে লিগ শিল্ড জিততে হলে ওই ম্যাচ জিততেই হবে মোহনগানকে। প্রথম ছয়ে থেকে প্লে-অফে যাওয়ার আশা জিইয়ে রাখতে মরিয়া পাঞ্জাবও। কিন্তু দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সেই ম্যাচ হবে ক্লোজড ডোর। ফায়ার সেফটি ইস্যুতে দিল্লি প্রশাসন ম্যাচটি দর্শকশূন্য স্টেডিয়ামে করাতে চাইছিল। এই নিয়ে সংগঠকদের সঙ্গে জট ছাড়ানোর চেষ্টা চললেও শেষ পর্যন্ত ক্লোজড ডোরই হবে ম্যাচটি।
২০২৩-২৪ আইএসএলে মাঠে দর্শক উপস্থিতির নিরিখে শীর্ষে মোহনবাগান এসজি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কেরালা ও ইস্টবেঙ্গল।












Click it and Unblock the Notifications