Anwar Ali: আনোয়ার ইস্যুতে আত্মবিশ্বাসী মোহ‌নবাগান এসজি, ‘প্রিয়’ ফুটবলারকে নিয়ে মুখ খুললেন গোয়েঙ্কা

নতুন মরশুমের শুরুতেই আনোয়ার আলি ইস্যুতে সরগরম ভারতীয় ফুটবল। মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি থাকা অবস্থান অন্য ক্লাবে সই করেছেন ভারতীয় দলের ডিফেন্ডার। যা নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছে। আপাতত দুই পক্ষের চিঠি পাওয়ার পর প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সদস্যরা ২ আগস্ট দু'পক্ষকে নিয়ে শুনানি করতে পারে। সেখানেই ঠিক হবে আনোয়ারের ভাগ্য।

আনোয়ার ইস্যুতে আত্মবিশ্বাসী মোহনবাগান এসজি শিবির। মূলত দুটি কারণ, এক ফিফার নতুন ভারতে কার্যকরের আগেই আনোয়ারের সই পর্ব হয়েছে। দুই তাঁদের কাছে নথি। সবুজ মেরুন শিবির সূত্রে জানা গিয়েছে, তারা যে নথি পত্র পাঠিয়েছেন ফেডারেশনের কাছে তাতে রায় তাদের পক্ষেউ যাবে।

Anwar Ali

প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি মোহনবাগান এসজির কোনও প্রতিনিধি থাকবেন কিনা তা চূড়ান্ত হয়নি। তবে ফেডারেশনের পক্ষ থেকে কাউকে ডাকা হলে অবশ্যই মোহনবাগান এসজির প্রতিনিধি থাকবেন। তবে হাতে থাকা নথি পত্রই আত্মবিশ্বাসী রাখছে সবুজ মেরুন শিবিরকে।

আনোয়ার আলির প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কাও। মঙ্গ‌লবার নতুন কোচ মলিনা এবং ফুটবলারর ম্যাকলারেনকে নিয়ে সংবাদিক সম্মেলন করেন সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে আনোয়ার প্রসঙ্গে তিনি বলেন, ফুটবলার হিসেবে ও আমার খুব পছন্দের, কিন্তু আমি এই নিয়ে কিছুই বলব না। কারণ বিষয়টি ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির আয়ত্ত্বে। এই নিয়ে কিছু বলা যাবে না।

আনোয়ার আলির প্রশংসা করেছেন সঞ্জীব গোয়েঙ্কা আরও বলেন, "আনোয়ার খুব মিষ্টি ছেলে। ফুটবলার হিসেবে ও আমার খুবই পছন্দের একজন। মোহনবাগান শুধু একটা ক্লাব নয়, আবেগ। একটা প্রতিষ্ঠান। মোহনবাগানের প্রতিনিধিত্ব করার গুরুত্ব অপরিসীম। অনেক কিছু জড়িয়ে থাকে। আমাদের দলে তিনজন বিশ্বকাপার আছে। যা অন্য কোনও দলে নেই। এই বিষয়ে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব। আমরা মোহনবাগান। শালীনতা বজায় রাখতে পছন্দ করি। আশা করি উস্কানিতে পা দেবে না।

নয়া নিয়ম অনুসারে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে যে সব নতুন লোন চুক্তি হবে, সেই চুক্তিগুলির মেয়াদ এক বছরের বেশি করা যাবে না। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগান এসজির চুক্তি যেহেতু ২০২৪ সালের জানুয়ারি মাসের আগে হয়ে গিয়েছে ফলে ফিফার নয়া নিয়ম এই ক্ষেত্রে কার্যকর হবে না।

যদি আনোয়ার নিজে থেকে মোহনবাগান এসজি ছাড়তে চান, সেক্ষেত্রে তাঁকে বা তাঁঁর এজেন্টকেই কথা বলতে হবে ক্লাবের সঙ্গে। নিতে হবে আইনি ছাড়পত্র বা নো অবজেকশন সার্টিফিকেট, নাহলে তাঁর অন্য ক্লাবে খেলা হবে না।

Mohun Bagan SG: সহকারীদের সঙ্গে নিয়েই কলকাতায় আসছেন মলিনা, সবুজ মেরুনে একাধিক বাঙালি সাপোর্ট স্টাফ
আনোয়ার হাতছাড়া ধরে নিয়েই বড়সড় ক্ষতিপূরণ চেয়ে নিতে পারে মোহনবাগান এসজি। সূত্রের খবর, আনোয়ারকে শাস্তি হিসেবে ৬ মাস নির্বাসিত করতে পারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। একই সঙ্গে আনোয়ার আলির ক্লাব দিল্লি এফসিকেও শাস্তি দিতে পারে ফেডারেশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+