RFDL Derby: যুব ডার্বিতে মোহনবাগান এসজির ফাইভ স্টার, বড় ম্যাচে ৫ গোলের লজ্জা লাল হলুদের
কয়েকদিন আগেই আইএসএলের ডার্বিতে চির প্রতিপক্ষ ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছিল মোহনবাগান এসজি। দাদাদের পর এবার ভাইয়েরাও ডার্বিতে বড় ব্যবধানে হারাল ইস্টবেঙ্গলকে। লাল হলুদকে পাঁচ গোলের মালা পড়াল সবুজ মেরুন। আইএসএলে হাবাসের ছেলেদের দাপট দেখা যাচ্ছে। ইস্টবেঙ্গলকে দ্বিতীয় ডার্বিকে হেলায় হারিয়েছিল দিমিত্রিরা, তেব দাদাদেরও ছাপিয়ে গেল ভাইরা।।
রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল।মোহনবাগান এসজির প্রবল আক্রমণে খড়কুটোর মতো উড়ে গেল ইস্টবেঙ্গল। বড় ম্যাচে বড় জয় পেল মোহনবাগান এসজি। বাস্তব রায়ের দল ৫-১ গোলে হারালো ইস্টবেঙ্গলকে। সবুজ মেরুনের হয়ে গোলগুলি করলেন শিবাজিত সিং,টাইসন সিং,দীপেন্দু বিশ্বাস এবং সুহেল ভাট জোড়া গোল করেন। পাঁচ গোলের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল লাল হলুদ ব্রিগেডকে।

ম্যাচের ২৩ মিনিটেই প্রথম গোল করে সবুজ মেরুন। ফ্রি-কিক থেকে মোহনবাগান এসজিকে ১-০ গোলে এগিয়ে দেন শিবাজিৎ সিং। তারপর ৪৩ মিনিটে টাইসন সিং দ্বিতীয় গোলটা করেন, এরফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান এসজি।
কথায় আছে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল খোঁচা খাওয়া বাঘ। এরআগে আইএসএলের ডার্বিতে প্রথমার্ধে তিন গোলে পিছিয়ে পড়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা। ফেরে তারা। এক গোল দেয় এবং কোনও গোলই আর হজম করেনি লাল হলুদ। কিন্তু যুব ডার্বিতে দ্বিতীয়ার্ধে আরও হতাশা জনক ফল করল বিনো জর্জের ছেলেরা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটেই সবুজ মেরুনকে তিন নম্বর গোলটি উপহার দেন সুহেল ভাট। বুলেট হেডে ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন। ৬৭ মিনিটে মোহনবাগান এসজির হয়ে চতুর্থ গোলটাও করেন কাশ্মীরি তনয়। বাগানের হয়ে পাঁচ নম্বর গোলটি করেন দীপেন্দু বিশ্বাস। ম্যাচের অতিরিক্ত সময়ে লাল হলুদের হয়ে সান্তনার হোলটি করেন আমন সিকে।
কোচ হিসাবে পরীক্ষা ছিল বাস্তব রায় এবং বিনো জর্জের। সেই পরীক্ষায় কিন্ত স্টার মার্কস নিয়েই পাস করলেন উত্তরপাড়ার বাস্তব। অন্যদিকে, ফের ব্যর্থ হলেন বিনো জর্জ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৯ দল বয়স ভাঁড়ানোর অভিযোগে সাসপেন্ড হয়ে যাওয়ার জেরে লাল-হলুদ বড় ধাক্কা খেয়েছে। শুধু তাই নয়, মোহনবাগান অভিযোগ করেছিল যে একটি ডার্বি ম্যাচে ১৯ বছরের চেয়ে বড় বয়সের ফুটবলারকে খেলানো হয়েছে। এবার ৫ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ল লাল হলুদ। সিনিয়রদের মতোই জুনিয়ররাও কিন্তু চিন্তার কারণ হয়ে উঠছে টিম ম্যানেজমেন্টের।












Click it and Unblock the Notifications